বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সাল এক নতুন মাইলফলক—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর ২০২৪ সালের আন্দোলন ছিল সেই স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম।”
“পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল…”- এই অমর পঙক্তির মতোই কুয়াশাচ্ছন্ন এক ডিসেম্বরের ভোরে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার নতুন সূর্য। উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা, আর কোটি কণ্ঠে ধ্বনিত হয়েছিল- “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ”।