Friday, October 9, 2026

দেশের পর্যটনে অবদানের স্বীকৃতি, ১৩ জনকে সম্মাননা পুরস্কার

বহুল পঠিত

দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিন সাংবাদিকসহ মোট ১৩ জনকে পুরস্কৃত করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) শুরু হওয়া ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।

সাংবাদিকতায় অবদানের জন্য তিন সাংবাদিকের পুরস্কার

সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন

  • মাসুদ রুমী, চিফ বিজনেস এডিটর, কালের কণ্ঠ
  • বাতেন বিপ্লব, চিফ নিউজ এডিটর, এশিয়ান টিভি এবং এটিজেএফবি’র সাধারণ সম্পাদক
  • সাইফুল্লাহ সুমন, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশন ও এটিজেএফবি’র যুগ্ম সম্পাদক

এছাড়া শুভাশীষ ভৌমিক পেয়েছেন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড।

ভ্লগার, ফটোগ্রাফার ও লেখকদের স্বীকৃতি

ভ্রমণভিত্তিক কনটেন্ট নির্মাতাদের মধ্যেও পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে।

  • স্টোরিটেলিং ট্রাভেল ভ্লগার: আর কে সোহান
  • উইমেন ট্রাভেল ভ্লগার: জান্নাত দ্য লুনাটিক ট্রাভেলার
  • কাপল ও ফ্যামিলি ভ্লগার: পেটুক কাপল
  • রাইজিং ট্রাভেল ভ্লগার: জাস্ট এ মিনিট

ফটো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে হৃদয়, বিপুল আহমেদ, ও তন্ময় দাস।
ভিডিও প্রতিযোগিতায় শাহরিয়ার হোসেন শিজু এবং গল্প লেখা প্রতিযোগিতায় সাজিব মাহমুদ পুরস্কার অর্জন করেছেন।

১৩তম বিটিটিএফে ১২০টিরও বেশি সংস্থার অংশগ্রহণ

এইবারের মেলায় দেশি-বিদেশি ১২০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রায় ২২০টি স্টল ও ২০টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ব্যাংক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

পাকিস্তান, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা ছাড়াও মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক ও বাংলাদেশের ট্যুর অপারেটররা মেলায় অংশ নিয়েছে।

দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড় ও সাংস্কৃতিক আয়োজন

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দেশি-বিদেশি গন্তব্যে ফ্লাইট, হোটেল বুকিং ও ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছে।

পাশাপাশি রয়েছে বিটুবি সেশন, সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং কান্ট্রি প্রেজেন্টেশন।

প্রতিদিন মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের পর্যটন গন্তব্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ৫০ টাকা, তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।

আরো পড়ুন

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। সমাজের আলো ছড়ানো শিক্ষক সমাজের...

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন যেভাবে?

আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো নিজের বাসা। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে আমরা ফিরে আসি এই ভালোবাসার নীড়ে। কিন্তু একটু ভেবে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ