ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়েই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গতি আনতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার দরজায় পৌঁছেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্তনাদ। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ বিচার কার্যক্রম।
দীর্ঘদিনের মানসিক চাপ ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে আইনি লড়াইয়ে স্বস্তির জয় পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে আদালত তাদের সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন।
ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর নাটক-আর যখন লড়াইটা হয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, তখন তা রূপ নেয় বৈশ্বিক মহাযুদ্ধে। ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর ফাইনালে স্প্যানিশ সুপার কাপের মঞ্চে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী বড় সাংগঠনিক উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা মাঠপর্যায়ে গণভোটের পক্ষে জনমত গঠনে কাজ করবেন।
দীর্ঘদিনের অনিয়ম, অর্থ পাচার ও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দৌরাত্ম্যে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশের আর্থিক খাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং ব্যবস্থায় নেমে আসে চরম অস্থিরতা-ডলার সংকট, রিজার্ভের পতন, তারল্য ঘাটতি এবং আমানতকারীদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ। চলতি জানুয়ারির রেমিট্যান্স মাত্র ১০ দিনেই দেশে এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটির বেশি টাকা। এই অঙ্ক আন্তর্জাতিক মুদ্রায় দাঁড়ায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।
বিশ্ব রাজনীতির অস্থির বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক রিপোর্ট। মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ-পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব- নিজেদের মধ্যে একটি সমন্বিত সামরিক ও প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একে অনেকে আখ্যা দিচ্ছেন সম্ভাব্য ‘মুসলিম ন্যাটো’ হিসেবে।
উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)–এর আওতায় Entrepreneurship Development Program (EDP) বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ ব্যাংক–এর মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনের বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বলভাবে উচ্চারিত হলো বাংলাদেশের নাম। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখে লাল-সবুজের পতাকাকে আরও একবার গর্বের সঙ্গে উঁচিয়ে ধরেছেন।