শনিবার, মার্চ ১৪, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রি ইন্টারনেট নিশ্চিত করা হবে

বহুল পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বিএনপি শুধু ইন্টারনেট সুবিধাই নয়, জনগণের ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়তেও কাজ করবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, “আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।” তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে।

তিনি বলেন, “যারা মেধাবী, তাদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় অগ্রাধিকার পেয়েছে।”

দীর্ঘদিনের দাবি পেপাল প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে পেপাল চালুর দাবিতে ফ্রিল্যান্সাররা বহুদিন ধরে আন্দোলন করে আসছেন। বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে পেপাল আনার কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মাহদী আমিন বলেন, “আইসিটি খাতে বিএনপি অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।”

সুত্রঃ দৈনিক যুগান্তর

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ