রবিবার, মার্চ ১৫, ২০২৬

ব্রাইটন ম্যাচের আগে স্কোয়াডে ফিরলেন সালাহ, স্লটের সঙ্গে আলোচনার পর সমঝোতা

বহুল পঠিত

প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে ইতিবাচক আলোচনার পর অবশেষে ব্রাইটন বনাম লিভারপুল (brighton vs liverpool) অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচের জন্য লিভারপুলের স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার।

ম্যাচের আগের দিন শুক্রবার সালাহর সঙ্গে বৈঠকে বসেন কোচ স্লট। দলের একাধিক খেলোয়াড় ইনজুরিতে ভোগায় ক্লাবের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলমান অস্বস্তির অবসান ঘটাতে উদ্যোগ নেন তিনি। সংবাদ সম্মেলনে স্লট বলেন,
“তার না থাকার মতো কোনো কারণ আমি দেখি না।”

সাম্প্রতিক টানাপোড়েন ও বাদ পড়ার ঘটনা

প্রিমিয়ার লিগের শেষ তিন ম্যাচের মধ্যে দুইটিতে পুরো সময় বেঞ্চে কাটান সালাহ। অন্য ম্যাচে নামেন বদলি হিসেবে। গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর প্রকাশ্যে হতাশা ঝাড়েন মিশরীয় ফরোয়ার্ড। তিনি অভিযোগ করেন, কোচের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে এবং দলে কেউ একজন ইচ্ছাকৃতভাবে সব দায় তার ওপর চাপাতে চাইছে।

এই মন্তব্যের রেশ ধরেই গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন সালাহ। যদিও সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় লিভারপুল, তবে ম্যাচ শেষে সালাহকে নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি কোচ স্লটও।

অ্যানফিল্ডে বিদায়ের ইঙ্গিত?

এক সাক্ষাৎকারে সালাহ জানান, আসন্ন ম্যাচটি হতে পারে অ্যানফিল্ডে তার বিদায়ের একটি উপলক্ষ। সেই কারণেই ম্যাচে উপস্থিত থাকার জন্য নিজের মাকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যদিও গত এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন সালাহ, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্রাইটন বনাম লিভারপুল | কোচের বক্তব্য

সংবাদ সম্মেলনে স্লট বলেন,
“আমি তার সঙ্গে কথা বলব। আগামীকাল পরিস্থিতি কোন দিকে যায়, সেটা এই আলোচনার ফলের ওপর নির্ভর করবে।”

সব মিলিয়ে ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি সালাহ ও লিভারপুল- দু’পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরো পড়ুন

পাকিস্তান সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের: মিরাজ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে...

১১ বছর পর ঢাকায় ওয়ানডে খেলতে পাকিস্তান, সিরিজ শুরু ১১ মার্চ

বিশ্ব ক্রিকেটের আলো যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিকে, ঠিক সেই সময় ভিন্ন এক সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল।

মধ্যপ্রাচ্যে শান্তির ইঙ্গিত: দীর্ঘমেয়াদি যুদ্ধে না যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের লক্ষ্য কোনো দীর্ঘমেয়াদি সংঘাত নয়; বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রেখে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ