দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। সিনেমা থেকে অনেকটাই দূরে থাকা এই জনপ্রিয় অভিনেত্রী শুধু পর্দা থেকেই নয়, গত তিন বছর ধরে দেশ থেকেও দূরে অবস্থান করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
গত বছরের আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘এফ ওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিল। এবার জানা গেছে, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশি সিনেমার জন্য এ এক গর্বের মুহূর্ত। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFR)-এ শীর্ষ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’।
২০২৪ সালের জুলাই মাস—বাংলাদেশের ইতিহাসে এক সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগে ভরা সময়। ছাত্র-জনতার অদম্য আন্দোলন, রক্তিম রাজপথ আর স্বাধীনতার আকাঙ্ক্ষার সেই দিনগুলো এবার তুলে ধরা হচ্ছে বিশ্বদরবারে।
বাংলা সিনেমায় সাহসী গল্পের নতুন সংযোজন হলো ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। দীর্ঘদিনের সামাজিক নীরবতা আর রাজনৈতিক আলাপের ‘ট্যাবু’ ভাঙার প্রত্যয়ে নির্মিত এই চলচ্চিত্রটি শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
দীর্ঘদিনের মানসিক চাপ ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে আইনি লড়াইয়ে স্বস্তির জয় পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে আদালত তাদের সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন।
বাংলা নাটকের অঙ্গনে ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করে নেওয়া অভিনেত্রী এলিনা শাম্মী শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। ক্যামেরার সামনে যেমন সাবলীল, তেমনি ক্যামেরার পেছনেও তার সৃজনশীল উপস্থিতি চোখে পড়ার মতো। অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য তিনি লিখেছেন নতুন একটি নাটক—‘ব্যাচেলর ডায়েরি’।
স্বপ্ন যখন কেবল চোখে নয়, হৃদয়ে গেঁথে যায়- তখন অসম্ভবও সম্ভব হয়। ঠিক তেমনই এক অনুপ্রেরণার নাম নির্মাতা কাজল আরেফিন অমি। ২০১৬ সালের ১ জানুয়ারি লালমাটিয়ার একটি ছোট্ট ঘরে মাত্র দুজন মানুষ আর এক বুক আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল তাঁর প্রোডাকশন হাউজ ‘বুম ফিল্মস’ (Boom Films)। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানটি সাফল্যের ১০ বছর পূর্ণ করে বাংলাদেশের বিনোদন জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ‘পাওয়ার হাউস’-এ পরিণত হয়েছে।
চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার অ্যাওয়ার্ড এবার নতুন প্রযুক্তি ও দর্শক অভিজ্ঞতার দিকে এক বড় পদক্ষেপ নিয়েছে। ২০২৯ সাল থেকে টেলিভিশনের বদলে সরাসরি ইউটিউবে লাইভ সম্প্রচার হবে, যা বিশ্বের যে কোনো প্রান্তের সিনেমাপ্রেমীর জন্য সহজলভ্য হবে।
এক সময় দেশের সীমাতেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশি সিনেমার স্বপ্ন, আজ তা মহাদেশ, ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে। বাণিজ্যিক সিনেমা মাল্টিপ্লেক্সে দর্শক টানে, আর বিকল্প ও শিল্পধারার ছবি আন্তর্জাতিক উৎসবে লালগালিচায় সন্মান পায়।