ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর নাটক-আর যখন লড়াইটা হয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, তখন তা রূপ নেয় বৈশ্বিক মহাযুদ্ধে। ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর ফাইনালে স্প্যানিশ সুপার কাপের মঞ্চে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।
বিশ্ব রাজনীতির অস্থির বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক রিপোর্ট। মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ-পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব- নিজেদের মধ্যে একটি সমন্বিত সামরিক ও প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একে অনেকে আখ্যা দিচ্ছেন সম্ভাব্য ‘মুসলিম ন্যাটো’ হিসেবে।
ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বিশ্ব ফুটবল উপহার দিচ্ছে এক মহাজাগতিক লড়াই। মরুভূমির বুকে আজ উত্তাপ ছড়াতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা (real madrid vs barcelona)। ২০২৬ সালের এটিই প্রথম ‘এল ক্লাসিকো’, যা ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এক অভাবনীয় এবং নজিরবিহীন পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৭ অর্থ বছরের জন্য তিনি রেকর্ড ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব...
দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক ভূমিকম্প: মাদুরোর পতন ও নতুন নেতৃত্ব
ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ধাক্কা লেগেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতা এখন অপসারিত। নিকোলাস মাদুরোকে...
গাজার সাধারণ মানুষের মুখে হাসি ফেরাতে এবং মানবিক সংকট দূর করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মানবিক সংস্থাগুলোর ওপর আরোপিত সাম্প্রতিক বিধিনিষেধ প্রত্যাহার করে জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে তিনি ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন। শান্তির এই যাত্রায় সংঘাত নয়, বরং মানুষের জীবন বাঁচানোই এখন বিশ্বের প্রধান অগ্রাধিকার।
জানুয়ারির মধ্যে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল ২৮ ডিসেম্বর রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশা প্রকাশ করেন।
চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন ম্যাচ পুরো বিশ্বকে অবাক করেছে। কোর্টে দেখা গেল মানুষ বনাম রোবট । সাধারণত ব্যাডমিন্টনকে ক্রীড়াবিদদের দক্ষতা এবং প্রতিক্রিয়ার পরীক্ষা হিসেবে ধরা হয়। কিন্তু এই বিশেষ ম্যাচে প্রযুক্তি এবং মানুষের দক্ষতা একসঙ্গে মিলিত হয়ে নতুন ইতিহাস রচনা করেছে।
বিশ্বের পরিবহন প্রযুক্তিতে নতুন এক অবিশ্বাস্য মাইলফলক স্থাপন করল চীন। দেশটির গবেষকদের তৈরি একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না- সচেতন না থাকলে বোঝার আগেই সেটি চোখের আড়াল হয়ে যায়।
পাকিস্তান ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির–কে সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুল আজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে সৌদি সরকার।