আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ বাড়ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’ বাংলাদেশ নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন নির্বাচনি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা ও স্ট্রাইকিং ফোর্স যেমন বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি এবারের নির্বাচনকেই নিজের ‘শেষ নির্বাচন’ হিসেবে ঘোষণা করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের জনসভায় বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নেতৃত্বে আনতে হবে যুব সমাজকে। তিনি বলেন, “আমরা বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসেবে যুবকদের বসাতে চাই। আমরা নিজেরা প্যাসেঞ্জার সিটে বসে থাকব। তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।”
বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক বলেছেন, ১০ দলীয় ঐক্যের মূল লক্ষ্য হলো দেশের মানুষের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
ঢাকা ১১ আসনের ভোটারদের জন্য এসেছে স্বস্তির খবর। ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলামের উদ্যোগে ঢাকা ১১ আসনের ভোটারদের জন্য চালু করা হয়েছে অনলাইনে ভোটকেন্দ্র খোঁজার বিশেষ সুবিধা।
যশোর সদর আসনের ভোটারদের জন্য নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো এক নতুন ও ব্যতিক্রমী মাত্রা। প্রযুক্তির ব্যবহার করে সাধারণ মানুষের দোরগোড়ায় নির্বাচনী তথ্য পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বিএনপি শুধু ইন্টারনেট সুবিধাই নয়, জনগণের ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়তেও কাজ করবে।