রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌড়ে আবারও বিশ্বকে চমকে দিল চীন। সম্প্রতি দেশটির একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন মানব সদৃশ (হিউম্যানয়েড) রোবট তৈরি করেছে, যা নিখুঁতভাবে কুংফু বা মার্শাল আর্ট অনুশীলন করতে সক্ষম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নজিরবিহীন প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রে আকাশে উড়বে এক হাজার ড্রোন।
প্রায় ৬০ বছর আগে প্রথম উল্লম্ব উড্ডয়ন ও অবতরণ সক্ষম জাইরোকপ্টার বা জাইরোপ্লেন আত্মপ্রকাশ করেছিল। দীর্ঘ সময় ধরে বিস্মৃত এই প্রযুক্তি এবার নতুন করে বিশ্বের আকাশে আসতে চলেছে।
মহাকাশ মানেই কি কেবল ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা? সেই পুরোনো ধারণা এবার বদলে ফেলার সময় এসেছে! জৌতির্বিজ্ঞানীরা আমাদের নিজস্ব ছায়াপথ, মিল্কিওয়েতে এমন এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছেন, যা মহাকাশকে আক্ষরিক অর্থেই ‘রঙিন’ করে তুলেছে।
বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশেই সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এই লক্ষ্যে চীনের সঙ্গে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন প্রযুক্তি বিলিয়নেয়ার ইলন মাস্ক। যারা অনলাইনে কনটেন্ট তৈরি করে আয় করতে চান, তাদের জন্য একটি বড় বার্তা দিয়েছেন তিনি। মাস্ক ইঙ্গিত দিয়েছেন, জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে শিগগিরই ইউটিউবের চেয়েও বেশি আয় করা সম্ভব হবে।
চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন ম্যাচ পুরো বিশ্বকে অবাক করেছে। কোর্টে দেখা গেল মানুষ বনাম রোবট । সাধারণত ব্যাডমিন্টনকে ক্রীড়াবিদদের দক্ষতা এবং প্রতিক্রিয়ার পরীক্ষা হিসেবে ধরা হয়। কিন্তু এই বিশেষ ম্যাচে প্রযুক্তি এবং মানুষের দক্ষতা একসঙ্গে মিলিত হয়ে নতুন ইতিহাস রচনা করেছে।
বিশ্বের পরিবহন প্রযুক্তিতে নতুন এক অবিশ্বাস্য মাইলফলক স্থাপন করল চীন। দেশটির গবেষকদের তৈরি একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না- সচেতন না থাকলে বোঝার আগেই সেটি চোখের আড়াল হয়ে যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অগ্রযাত্রায় আশাব্যঞ্জক এক খবর এলো দক্ষিণ কোরিয়া থেকে। প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস আগামী ফেব্রুয়ারি থেকেই নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই মেমোরি চিপ উৎপাদনের কাজ শুরু করতে যাচ্ছে। এই চিপগুলো ব্যবহার করা হবে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ‘রুবিন’ এআই অ্যাক্সিলারেটর সিস্টেমে, যা বাজারে আসবে ২০২৬ সালের শেষার্ধে।
বিশ্বের ট্রিলিয়ন ডলারের মহাকাশ অর্থনীতিতে প্রবেশের পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ। নিজস্ব রকেট, স্যাটেলাইট উৎপাদন ব্যবস্থা এবং একটি পূর্ণাঙ্গ স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ে আনুষ্ঠানিকভাবে একটি ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে সরকার।