বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

গাজা সংকট নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রধান উপদেষ্টার

বহুল পঠিত

গাজা সংকটে আশার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে একের পর এক উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে তার গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে তিনি নিউইয়র্ক শহরের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে মিলিত হন। উভয় নেতা বৈশ্বিক মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এরপর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন। এসব আলোচনায় বৈশ্বিক শান্তি, মানবাধিকার, এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও একাত্মতা প্রকাশের বিষয়ে আলোচনা হয় বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

বিশ্ব শান্তি ও মানবাধিকারের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ড. ইউনূসের এই কূটনৈতিক তৎপরতা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের জন্য গাজা সংকটে আশার বার্তা ও আন্তর্জাতিক সহানুভূতির দরজা উন্মুক্ত করতে সহায়ক হবে বলে বিশ্লেষকদের মত।

সুত্রঃ বাসস

আরো পড়ুন

১২ মার্চ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, প্রত্যাশায় দেশবাসী

দীর্ঘ বিরতির পর অবশেষে একটি প্রাণবন্ত, কার্যকর ও বিতর্কমুখর জাতীয় সংসদ পেতে যাচ্ছে দেশ। আগামী ১২ মার্চ সকাল ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

জিন্নাহ ও ইকবালের জীবন নিয়ে আসছে আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ

পাকিস্তানের ইতিহাস ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক যুগান্তকারী সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করেছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং মহাকবি ও দার্শনিক আল্লামা ইকবাল–এর ১৫০তম জন্মবার্ষিকী

দেশব্যাপী চালু হলো ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম

ভূমিসেবা এখন আর শুধু অফিসকেন্দ্রিক নয়- সরকারের নতুন উদ্যোগে সেবা পৌঁছে যাচ্ছে সরাসরি মানুষের দোরগোড়ায়। ভূমি মন্ত্রণালয়-এর তত্ত্বাবধানে দেশজুড়ে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভূমিসেবা, যার লক্ষ্য- দেশব্যাপী সকল নাগরিকের জন্য দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ