রবিবার, এপ্রিল ৫, ২০২৬

পবিত্র শবে বরাত: দেশ ও মানবতার কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

বহুল পঠিত

পবিত্র শবে বরাতকে আত্মশুদ্ধি, ক্ষমা ও আল্লাহর রহমত লাভের এক মহামূল্যবান সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ, জাতি ও সমগ্র মানবতার কল্যাণে প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই পবিত্র রজনি মুসলমানদের কাছে রহমত, মাগফেরাত ও নাজাতের প্রতীক হিসেবে বিবেচিত।

প্রধান উপদেষ্টার বাণীতে বলা হয়, পবিত্র শবে বরাত মানুষের আত্মিক পরিশুদ্ধি ও আত্মসমালোচনার এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই মহিমান্বিত রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন এবং ক্ষমার দ্বার উন্মুক্ত করে দেন। এ কারণেই এই রাতকে সৌভাগ্যময় ও বরকতময় রজনি হিসেবে গণ্য করা হয়।

তিনি বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা, তওবা ও নেক আমলের মাধ্যমে এই রাতে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আত্মশুদ্ধির মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করি। দেশ ও জাতির কল্যাণে আন্তরিক দোয়া করি এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি। সকল অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে শান্তি, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে ব্যক্তি ও জাতীয় জীবনকে আলোকিত করি।

বাণীর শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে সকলের জন্য ক্ষমা, হেফাজত ও শান্তি কামনা করে বলেন, “সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন।”

আরো পড়ুন

হজের প্রস্তুতি নেবেন যেভাবে: ২০২৬ সালের হজের পূর্ণাঙ্গ গাইড ও নিয়মাবলী

হজ হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক প্রেমময় ইবাদত। ইসলামের পঞ্চম স্তম্ভ এই হজ পালন করা সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি...

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ