শনিবার, মার্চ ১৪, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন সংযোজন: হিউম্যানয়েড রোবট ‘নিও’

বহুল পঠিত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথ সংস্থা ওয়ান এক্স টেকনোলজিস তৈরি করেছে এক আধুনিক হিউম্যানয়েড রোবট ‘নিও’ । বাংলাদেশি টাকায় যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা
যদিও অনেকের কাছে দামটা বেশি মনে হতে পারে, তবে নির্মাতারা বলছেন এতে এমন সব বৈশিষ্ট্য যুক্ত আছে যা দামকে যথার্থ করে তোলে।

কীভাবে কাজ করে ‘নিও’

মানব আকৃতির এই রোবট মূলত গৃহস্থালি কাজের সহায়ক হিসেবে তৈরি। ৩০ কেজি ওজনের এই রোবট প্রথম ধাপে সর্বোচ্চ ৬৮ কেজি পর্যন্ত ভার তুলতে সক্ষম। রান্না করা থেকে শুরু করে কথা বলা, এমনকি বাজারের ব্যাগ ঘরে পৌঁছে দেওয়াও তার পক্ষে সম্ভব।

হিউম্যানয়েড রোবট নিও – বৈশিষ্ট্য

‘নিও’ একবারে ২৫ কেজি ওজনের বস্তু সহজেই বহন করতে পারে। এর পোশাকে রয়েছে আধুনিক ও হালকা রঙের নকশা, আর পায়ে বিশেষভাবে নকশাকৃত জুতা পরানো।

নীরব সঙ্গী

এই রোবটের আরেকটি বড় গুণ হলো এর নিঃশব্দ চলাচল। এর শব্দমাত্রা মাত্র ২২ ডেসিবেল, যা একটি ফ্রিজের থেকেও কম। ফলে এটি নীরবে ঘরের সব কাজ সম্পন্ন করতে পারে, একেবারে নিঃশব্দ সহচরের মতো।

নতুনত্ব ও প্রযুক্তি

‘নিও’-তে ব্যবহৃত হয়েছে ২২ ডিগ্রি ঘূর্ণায়মান হাত এবং ওয়ান এক্সের নিজস্ব টেন্ডন ড্রাইভ অ্যাকচুয়েটর সিস্টেম। এর ফলে এটি ধীরে হলেও অত্যন্ত স্থিতিশীলভাবে কাজ সম্পন্ন করতে পারে।
এতে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ও ৫জি কানেক্টিভিটি, আর বুকে ও পেলভিসে সংযুক্ত তিনটি স্পিকার রোবটটিকে ঘরোয়া বিনোদন ডিভাইস হিসেবেও ব্যবহারযোগ্য করেছে।

গবেষকরা জানাচ্ছেন, ইতোমধ্যে বহু ক্রেতা এই রোবটের জন্য অর্ডার দিয়েছেন। ফলে, ভবিষ্যতে ‘নিও’ হতে পারে বাণিজ্যিকভাবে সফল একটি এআই পণ্য, যা শুধুমাত্র গবেষণা বা চিকিৎসা নয়, ঘরের দৈনন্দিন কাজেও বিপ্লব আনবে।

আরো পড়ুন

বাতাস থেকে পানি: নোবেলজয়ী ওমর ইয়াগির আবিষ্কার বদলে দেবে বিশ্ব

বিশ্বজুড়ে যখন সুপেয় পানির সংকট ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক সেই সময় মানবজাতির জন্য এক যুগান্তকারী আশার বার্তা নিয়ে হাজির হয়েছেন ২০২৫ সালের রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াগি।

সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের নতুন দিগন্ত: লাখো চাকরির সুযোগ

আধুনিক প্রযুক্তির “হৃৎপিন্ড” হিসেবে পরিচিত সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বের অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে বিপুল প্রভাব বিস্তার করছে। স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে স্যাটেলাইট—প্রায় সব ডিভাইসেই সেমিকন্ডাক্টরের ব্যবহার অপরিহার্য।

অ্যাপল আনছে এআই-ভিত্তিক স্মার্ট চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস

টেক জগতের জায়ান্ট অ্যাপল (Apple Inc.) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক তিনটি নতুন ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, এআই-চালিত পেনড্যান্ট এবং ক্যামেরাযুক্ত এয়ারপডস,
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ