সোমবার, মার্চ ২, ২০২৬

সাতক্ষীরায় শীতকালীন সবজির সয়লাব: দাম নাগালের মধ্যে, খুশি ক্রেতা–কৃষক

বহুল পঠিত

সাতক্ষীরায় এবার শীতকালীন সবজির উৎপাদন ভালো হওয়ায় বাজারে সয়লাব দেখা গেছে। সবজির দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের কেনাকাটায়। অন্যদিকে ফলন ও দর ভালো পাওয়ায় খুশি কৃষকরাও। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় দিন দিন সবজি চাষ বাড়ছে। বর্ষা মৌসুমের ক্ষতি কাটিয়ে এবার লাভবান হবেন চাষিরা- এমনটাই আশা সংশ্লিষ্টদের।

ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

জেলার বিভিন্ন এলাকায় এবার আগাম শীতকালীন সবজির আবাদ বেড়েছে। কৃষি বিভাগ জানায়, বর্ষা মৌসুমে ক্ষতির পর কৃষকরা এবার শীতের সবজি চাষে ঘুরে দাঁড়ানোর আশা করছেন।

সাতক্ষীরা সদর উপজেলার বাসঘাটা এলাকার কৃষক শাহজাহান সরকার আড়াই বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। তিনি বলেন,

“এবার ফলন আগের সব বছরের তুলনায় ভালো। প্রতিটি কৃষকই এবার দু’পয়সা আয় করেছে। এ রকম সব বছর হয় না।”

তিনি জানান, এক বিঘা জমিতে খরচ হয় ২০–২২ হাজার টাকা। এবং তিনি প্রতি বিঘায় প্রায় ২ লাখ টাকা পর্যন্ত ফুলকপি বিক্রির আশা করছেন। বাজারে দর স্থিতিশীল থাকায় কৃষকদের মুখে খুশির ঝিলিক।

আরেক কৃষক বলেন,
“ফুলকপি পাইকারি পর্যায়ে ৫০–৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘায় দুই লাখ টাকারও বেশি আয় হচ্ছে। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।”

আরেকজন কৃষক জানান,
“ধনিয়া, মুলো, সিম-সবই এসেছে। জমিতে আবার বেগুন, ভেন্ডি লাগানোর প্রস্তুতি চলছে। ফুলকপি ৭০–৬০–৫৫ টাকায় বিক্রি শেষ করেছি। বাজার ভালো।”

জেলায় সবজি চাষ বেড়েছে উল্লেখযোগ্যভাবে

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর সাতক্ষীরা জেলায় ৬,১৬৮ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এই উৎপাদন স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে পাঠানো হবে।

জেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন,
“ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন শীতকালীন সবজি ইতোমধ্যে বাজারে আসতে শুরু করেছে। পুরো মাত্রায় সরবরাহ শুরু হলে দাম আরও কমে আসবে এবং ক্রেতারা আরও সাশ্রয়ী দামে সবজি পাবে।”

এ বছর সাতক্ষীরায় ২ লাখ ১৩ হাজার ৮০ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাজারে সয়লাব, তাই দামও কম

শীতের শুরুতেই সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারসহ বিভিন্ন মার্কেটে সবজির সয়লাব দেখা গেছে। বিক্রেতারা বলছেন-সরবরাহ বাড়ায় বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে।

একজন ক্রেতা বলেন,
“গতবারের আগে হাসিনার আমলে বেশি দামে কিনেছিলাম ফুলকপি। ইউনুস সরকার আসার পর দাম অনেক কম।”

অন্য একজন ক্রেতা বলেন: বাজারে এখন-

  • আলু ২৫ টাকা কেজি
  • ফুলকপি ৪০–৪৫ টাকা
  • পাতাকপি আগের তুলনায় অনেক সস্তা

একজন খুচরা বিক্রেতা জানান,
“সরবরাহ ও আমদানি বেশি- তাই দাম কমেছে। আগের তুলনায় বাজার এখন অনেক স্বস্তিতে।”

বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকরা লাভের আশায়

জেলার কৃষি কর্মকর্তা বলেন,
“ভালো ফলনের বদৌলতে কৃষকরা বর্ষা মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠবে বলে আশা করছি। উৎপাদন ভালো- বাজার ভালো- সব মিলিয়ে কৃষকদের জন্য এটি সুখবর।”

এবারের উৎপাদন ও বাজারদর ইঙ্গিত দিচ্ছে-
সাতক্ষীরার কৃষকরা শীতকালীন সবজিতে বড় মুনাফা নিয়ে মৌসুম শেষ করবেন।

আরো পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজধানীতে যানজট কমাতে ডিএমপি’র নতুন আধুনিক ট্রাফিক পরিকল্পনা কার্যকর

ঢাকা মহানগরীতে যান চলাচল আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ নতুন এক ত্রিমুখী পরিকল্পনা হাতে নিয়েছে।

ফ্যামিলি কার্ড চালু হচ্ছে ১০ মার্চ

বিএনপির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১০ মার্চ দেশজুড়ে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ