রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ও যুদ্ধোত্তর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বড় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। দেশটির ‘নিরাপত্তা গ্যারান্টি’ ও যুদ্ধ পরবর্তী ‘পুনর্গঠন প্যাকেজ’ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মার্কিন আলোচকদের সঙ্গে মঙ্গলবার ক্রেমলিনে পাঁচ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের সমাপ্তি...