রবিবার, এপ্রিল ৫, ২০২৬

আজ থেকে শুরু শীতকালীন অলিম্পিক

বহুল পঠিত

আজ থেকে শুরু হলো ২৫তম শীতকালীন অলিম্পিক। ইতালির মিলানকোর্তিনা দ’আম্পেজো—এই দুই শহরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে এবারের বৈশ্বিক ক্রীড়া আসর।

দুটি শহরে একযোগে অলিম্পিক মশাল প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে। মূল উদ্বোধনী ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম। একই সময়ে কোর্তিনা দ’আম্পেজোর অলিম্পিক আইস স্টেডিয়ামেও চলবে সমান্তরাল আয়োজন। বড় পর্দার মাধ্যমে দুই শহরের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মারাইয়া কেরি, আন্দ্রেয়া বোচেল্লিলরা পাউসিনি। এ ছাড়া উপস্থিত থাকবেন অভিনেতা পিয়েরফ্রানচেস্কো ফাভিনো, সাব্রিনা ইমপাচিয়াতোরে এবং ইতালিয়ান র‍্যাপার ঘালি
বাংলাদেশ সময় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে রাত ১টায়

৯০ দেশের প্রায় ২,৯০০ অ্যাথলেটের অংশগ্রহণ

এবারের শীতকালীন অলিম্পিকে অংশ নিচ্ছেন ৯০টি দেশের প্রায় ২ হাজার ৯শ অ্যাথলেট। এর মধ্যে নারী অ্যাথলেটের অংশগ্রহণ ৪৭ শতাংশ
৮টি খেলায় ১৬টি ডিসিপ্লিনে মোট ১১৬টি মেডেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

কোথায় কোন ইভেন্ট

  • মিলান: আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং ও শর্ট ট্র্যাক
  • কোর্তিনা দ’আম্পেজো: নারী আলপাইন স্কিইং, লুজ, ববস্লে, স্কেলেটন ও কার্লিং
  • লিভিনিও: ফ্রিস্টাইল স্কিইং ও স্নোবোর্ডিং
  • অ্যানথলৎস: বায়াথলন
  • বোরমিও ও ভ্যাল দি ফিয়েমে: পুরুষ আলপাইন স্কিইং ও স্কি মাউন্টেনিয়ারিং

নতুন সংযোজন: স্কি মাউন্টেনিয়ারিং

এবারই প্রথম অলিম্পিক সূচিতে যুক্ত হয়েছে স্কি মাউন্টেনিয়ারিং। এই ইভেন্টে অ্যাথলেটদের পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে এবং পরে স্কি করে নিচে নামতে হবে।

নিরপেক্ষ পরিচয়ে রাশিয়া-বেলারুশের অ্যাথলেট

২৫তম শীতকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের কিছু অ্যাথলেট নিরপেক্ষ পরিচয়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। তারা কোনো দলীয় ইভেন্টে অংশ নিতে পারবেন না এবং নিজ দেশের পতাকা বা জাতীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।

নিরাপত্তা ও টিকিট

নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন প্রায় ৬ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী। ডোপিং পরীক্ষা পরিচালনা করবে আন্তর্জাতিক টেস্টিং অথরিটি। দর্শকদের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ইউরো

প্রধান আকর্ষণ

আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং, ডাউনহিল স্কিইং ও স্নোবোর্ড হাফপাইপ- এই ইভেন্টগুলোকে এবারের শীতকালীন অলিম্পিকের প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২২ ফেব্রুয়ারি পর্দা নামবে এই বৈশ্বিক ক্রীড়া আসরের।

আরো পড়ুন

পাকিস্তান সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের: মিরাজ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে...

১১ বছর পর ঢাকায় ওয়ানডে খেলতে পাকিস্তান, সিরিজ শুরু ১১ মার্চ

বিশ্ব ক্রিকেটের আলো যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিকে, ঠিক সেই সময় ভিন্ন এক সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল।

মধ্যপ্রাচ্যে শান্তির ইঙ্গিত: দীর্ঘমেয়াদি যুদ্ধে না যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের লক্ষ্য কোনো দীর্ঘমেয়াদি সংঘাত নয়; বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রেখে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ