শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারে মাঠে নামল জামায়াতের মাল্টিমিডিয়া বাস

বহুল পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দাঁড়িপাল্লার পক্ষে প্রচার জোরদার করতে রাজধানীতে যাত্রা শুরু করেছে জামায়াতে ইসলামীর মাল্টিমিডিয়া প্রচার বাস।

বৃহস্পতিবার (সকাল) ঢাকার মিরপুরে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানে এই বাসের মাধ্যমে ডিজিটাল স্ক্রিন, ভিডিও বার্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির বলেন,
“আমরা বৈষম্যহীন, মানবিক ও নিরাপদ সমাজ গড়তে চাই। দীর্ঘদিন ধরে মিরপুরের এই এলাকা সন্ত্রাসের কবলে ছিল। যারা এই এলাকাকে নিরাপদ জনপদে রূপান্তর করতে পারবে, দায়িত্ব তাদের হাতেই যাওয়া উচিত।”

তিনি আরও বলেন,
“আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে জনগণের মালিক নয়-সেবক হতে চাই। প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই আমাদের রাজনীতি।”

ডা. শফিকুর রহমান বলেন,
“আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। চব্বিশের বিপ্লবে যারা বুক চিতিয়ে লড়াই করেছে, সেই তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। একই সঙ্গে আমরা চাই, দেশের মা-বোনেরা ঘরে ও বাইরে নিরাপদ পরিবেশে চলাফেরা করুক।”

দলীয় সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এই মাল্টিমিডিয়া বাস থেকে দাঁড়িপাল্লার পক্ষে প্রচার কার্যক্রম চালানো হবে। ডিজিটাল কনটেন্টের মাধ্যমে দলের উন্নয়ন পরিকল্পনা, নির্বাচনী অঙ্গীকার ও রাজনৈতিক বার্তা তুলে ধরা হবে।

বাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা-১৫ আসনের নির্বাচন পরিচালক আব্দুর রহমান মুসা, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ মানসুরসহ স্থানীয় নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সহায়ক হবে।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ