বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০২৫ সালে বাংলাদেশের এফডিআই বৃদ্ধি: ৮০% উত্থান, বিনিয়োগবান্ধব ভবিষ্যতের ইঙ্গিত

বহুল পঠিত

ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬: ২০২৫ সালের প্রথম নয় মাসে বাংলাদেশের বিদেশী সরাসরি বিনিয়োগ (FDI) ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, চিকিৎসা ও ব্যাংকিং খাতে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি দেখা গেছে।

বাংলাদেশের জন্য এFDI আসার বড় উৎস হিসেবে চীন ও সিঙ্গাপুরের নাম উল্লেখযোগ্য। দেশের ইকুইটি, রিইনভেস্টেড আর্নিং এবং ইন্ট্রা-কোম্পানি লোন—সব ক্ষেত্রেই বড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশ্বব্যাপী FDI বাজারের অবস্থা তুলনামূলকভাবে কমজোরি: ২০২৫ সালে এটি ৬% হ্রাস পেয়েছে। সাধারণত কোনো দেশে গণঅভ্যুত্থানের পর প্রথম বছরে বিদেশী বিনিয়োগ হ্রাস পায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে উল্টো, যা ইনভেস্টরদের আস্থা এবং দেশের সম্ভাবনার প্রমাণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ৮০% বৃদ্ধি হলেও দেশের মোট FDI বেস খুবই ছোট, তাই যুবসমাজকে পর্যাপ্ত কর্মসংস্থানের জন্য বিনিয়োগকে ৮ গুণ বা ৮০০% বাড়ানো প্রয়োজন। এজন্য চলতি অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আগামী সরকারের আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি।

FDI নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই বিতর্কের সমাধান

  1. রিইনভেস্টেড আর্নিং কি ইকুইটির তুলনায় কম গুরুত্বপূর্ণ?
    • বিশেষজ্ঞরা বলছেন, এFDI-এর সংজ্ঞায় সবকিছুই গুরুত্বপূর্ণ। রিইনভেস্টেড আর্নিং আসলে ভালো সিগন্যাল, কারণ এটি নির্দেশ করে যে দেশে ইতিমধ্যে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও সম্ভাবনা দেখছে এবং পুনর্বিনিয়োগ করছে
  2. ২০২৩ সালের তুলনায় প্রস্তাবিত বিনিয়োগ কমে গেছে—এ কি সংকেত?
    • প্রস্তাবিত বিনিয়োগের সংখ্যা মাঝে মাঝে ক্লিকবেইট বা বড় বড় নাম্বারের চমক দেখাতে ব্যবহৃত হয়। তবে আসল বিষয় হলো বাস্তব বিনিয়োগের পরিমাণ, যা দেশের অর্থনীতির জন্য প্রকৃত গুরুত্ব বহন করে।

সামনের দিকের দৃষ্টি

আসন্ন নির্বাচনের কারণে সাময়িকভাবে FDI কিছুটা স্লো হতে পারে। কিন্তু ২০২৫ সালে বাংলাদেশ ইতোমধ্যেই একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এখন দৃষ্টি থাকবে ভবিষ্যতের বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

বিনিয়োগে ‘ধ্বস’ নয়, বরং ভিন্ন বাস্তবতা: ডেটা কী বলছে?

বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি ফটোকার্ড প্রকাশ করেছে একটি শীর্ষস্থানীয় দৈনিক। সেখানে দাবি করা হয়েছে-অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগে চমক দেখাতে পারেনি। কিন্তু ব্যবহৃত সময়সীমা ও উপস্থাপনার ধরন খতিয়ে দেখলে দেখা যায়, এটি পূর্ণ বাস্তবতা নয়; বরং বিভ্রান্তিকর ফ্রেমিংয়ের উদাহরণ

সময়সীমার অসঙ্গতি: দায় কার?

প্রকাশিত প্রতিবেদনে বিনিয়োগের তথ্য হিসেবে ধরা হয়েছে জুলাই ২০২৪–জুন ২০২৫ সময়কাল। অথচ বাস্তবতা হলো-

  • অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে আগস্ট ২০২৪
  • বিডা (BIDA)-এর কার্যক্রম কার্যকরভাবে শুরু হয় অক্টোবর ২০২৪ থেকে

তাহলে জুলাই–আগস্টে বিনিয়োগ না আসার দায় কীভাবে বর্তমান সরকারের ওপর বর্তায়? তথ্য বিশ্লেষণে এ ধরনের সময়সীমা নির্বাচনকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় “Framing Effect”—যেখানে নির্দিষ্টভাবে ডেটা সাজিয়ে একটি কাঙ্ক্ষিত ধারণা তৈরি করা হয়।

বিকল্প ও যুক্তিসঙ্গত বিশ্লেষণ সম্ভব ছিল

চাইলেই আরও বাস্তবসম্মত উইন্ডো নেওয়া যেত-

  • জানুয়ারি ২০২৫–জুন ২০২৫
  • অথবা অক্টোবর ২০২৪–এর পরবর্তী সময়কে আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক ডেটা অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ৯ মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় ৮০%
বিশ্বব্যাংকের তথ্য বলছে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রীলঙ্কা বা সুদানের মতো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেট নেগেটিভ হয়নি– এটিও একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সূচক।

বিনিয়োগের নেপথ্যে কারা?

যে বিনিয়োগ বৃদ্ধি ঘটেছে, তার সিংহভাগ কৃতিত্ব দেশের প্রাইভেট সেক্টর ও সাধারণ মানুষের। তারা অনিশ্চয়তার মধ্যেও অর্থনীতির চাকা সচল রেখেছেন। এই অবদান স্বীকৃতি পাওয়ার দাবিদার।

‘নিবন্ধনে ধ্বস’-তথ্য ঠিক, ব্যাখ্যা ভুল

নিবন্ধন কমেছে-এই তথ্য সত্য। তবে এর অর্থ বিনিয়োগ ধসে পড়েছে- এমন নয়।
পূর্ববর্তী সময়ে তথাকথিত ‘উন্নয়নের জোয়ার’-এর ন্যারেটিভে ব্যাপক ভুয়া ও কাগুজে নিবন্ধন হয়েছিল, যার বড় অংশ বাস্তবে বিনিয়োগে রূপ নেয়নি।
বর্তমান ব্যবস্থায় এসব অকার্যকর ও ভুয়া নিবন্ধন বন্ধ করা হয়েছে। ফলে নিবন্ধন সংখ্যা কমেছে, কিন্তু বাস্তব বিনিয়োগের গুণগত মান বেড়েছে– এটাই প্রকৃত সংস্কার।

প্রত্যাশা শুধু একটাই: বস্তুনিষ্ঠ সংবাদ

প্রথম সারির সংবাদমাধ্যমের কাছে মানুষের প্রত্যাশা ক্লিকবেইট নয়, প্রেক্ষাপটসহ তথ্যভিত্তিক বিশ্লেষণ
বিনিয়োগের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিভ্রান্তিকর ফ্রেমিং জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

বাংলাদেশের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে মানুষের উদ্যোগ, প্রাইভেট সেক্টরের সাহস এবং ধীরে হলেও বাস্তব সংস্কারের ওপর ভর করে।
সংবাদমাধ্যমের দায়িত্ব সেই বাস্তবতাকে সঠিকভাবে তুলে ধরা- তকমা লাগানো নয়।

সুত্র: Ashik Chowdhury

আরো পড়ুন

সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার: আজ থেকে কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর অধীনে এই গম আমদানি করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত শতভাগ নিরাপদ: গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকটির কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ