মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ব্র্যাকের গ্রাজুয়েশন প্রোগ্রামের সরেজমিন পরিদর্শনে জাইমা রহমান

বহুল পঠিত

গ্রামাঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর উদ্যোগ আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (UPG) প্রোগ্রাম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় অবস্থিত মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সরাসরি উপকারভোগীদের সঙ্গে বসে আলোচনা করেন। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের অভিজ্ঞতা শোনা হয় এবং কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ–এর কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (UPG) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষত নারীদের, ২৪ মাসের নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্রসীমার ওপরে তুলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রোগ্রামের আওতায় উপকারভোগীদের মধ্যে সম্পদ হস্তান্তর (যেমন গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অন্তর্ভুক্ত।

স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এমন সরাসরি পরিদর্শন কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং দারিদ্র্য বিমোচনকে আরও দক্ষ ও ফলপ্রসূ করে তুলবে।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক গ্রামীণ দরিদ্রদের জন্য স্বাবলম্বী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে।

সুত্রঃ আমার দেশ

আরো পড়ুন

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

চাঁদপুরের হাইমচরে কালোজিরা চাষে সাফল্য: পতিত চরে ‘কালো হীরা’ ফলিয়ে কৃষকের নতুন সম্ভাবনা

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমিতে শুরু হয়েছে সম্ভাবনাময় এক কৃষি বিপ্লব। সেখানে কালোজিরা চাষে আশাতীত সাফল্য পেয়ে স্থানীয় কৃষকেরা এই ফসলকে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ