বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে- এমন আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।
মালয়েশিয়ায় বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশির দৈনন্দিন কনসুলার সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।
বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ। চলতি জানুয়ারির রেমিট্যান্স মাত্র ১০ দিনেই দেশে এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটির বেশি টাকা। এই অঙ্ক আন্তর্জাতিক মুদ্রায় দাঁড়ায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।
বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের ঘামঝরানো পরিশ্রমে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। কিন্তু প্রবাস জীবনের নানাবিধ সংকট, আইনি জটিলতা এবং পারিবারিক বিচ্ছিন্নতার যন্ত্রণায় অনেক সময়ই দিশেহারা হয়ে পড়েন তারা। প্রবাসীদের এই সব বাস্তব সমস্যার সমাধান এবং সঠিক পথের দিশা দিতে রাজধানী ঢাকায় এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন সম্পন্ন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এক বিশাল পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে বহুল প্রতিক্ষীত পোস্টাল ব্যালট।
সউদী আরবে কর্মরত লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের জন্য এসেছে বড় ও যুগান্তকারী সুখবর। দেশটির শিল্প লাইসেন্সপ্রাপ্ত কারখানায় কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ফি সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সউদী সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে রেকর্ড সাড়া মিলেছে।
চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের প্রবাসীরা এবার প্রথমবারের মতো ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।দীর্ঘদিন ধরে এই ধাপটি আলোচিত হলেও এবার এটি কার্যকর হচ্ছে। এই গাইডে আমরা বিস্তারিতভাবে দেখাবো প্রবাসী ভোটারের নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান ও ফেরত পাঠানো পর্যন্ত সব ধাপ।