শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

নজরুল ও ইকবাল – মুসলিম রেনেসাঁর দুই অগ্রদূত

বহুল পঠিত

দক্ষিণ এশিয়ার সাহিত্য ও চিন্তার ইতিহাসে কাজী নজরুল ইসলামআল্লামা মুহাম্মদ ইকবাল হলেন এমন দুই নাম, যারা কবিতার মাধ্যমে মুসলমানদের আত্মজাগরণের অগ্নিশিখা প্রজ্বলিত করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এই দুই কবির অবদান স্মরণ করে উদ্বোধনী অধিবেশনে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, “নজরুল ও ইকবাল দুজনেই এমন সময়ে কলম ধরেছিলেন, যখন উপমহাদেশে মুসলমানদের আত্মপরিচয় ও চেতনা বিলীন হতে বসেছিল। তাঁদের কবিতা ছিল সেই আত্মচেতনার আহ্বান।”

কাজী নজরুল ইসলাম ও আল্লামা ইকবাল

তিনি বলেন, “ইকবাল ছিলেন উচ্চশিক্ষিত দার্শনিক- অক্সফোর্ড থেকে মাস্টার্স, জার্মানি থেকে পিএইচডি এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টারি করেছেন। অন্যদিকে নজরুল ছিলেন স্বশিক্ষিত প্রতিভা, যিনি ফারসি ভাষায় এমন দক্ষতা অর্জন করেছিলেন যা বাংলা সাহিত্যে অনন্য।”

ইকবালের ‘শিকওয়া’‘জবাব-এ-শিকওয়া’, আর নজরুলের ‘আনোয়ার’ কবিতার ভাবগত মিল তুলে ধরে ড. রহমান বলেন, “দুজনেই মুসলমানদের নিস্তেজতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে কলম ধরেছিলেন। ইকবাল যেমন মুসলমানদের আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন, নজরুলও একই সুরে প্রশ্ন তুলেছেন ‘কোথা খোঁজ মুসলিম শুধু কোন জানোয়ার?’”

তিনি আরও বলেন, “গাজায় গণহত্যা কিংবা বিশ্বজুড়ে মুসলমানদের ওপর নিপীড়ন সবই প্রমাণ করে যে, আজও নজরুল-ইকবালের সেই জাগ্রত মুসলমান সমাজ গড়ে ওঠেনি। তাই তাঁদের সাহিত্যচর্চা আজও সময়ের দাবি।”

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ যৌথভাবে আয়োজন করে এই সম্মেলনের, যার প্রতিপাদ্য ছিল “The Role of Iqbal and Nazrul Islam in National Awakening।”

সম্মেলনের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১৮টি সেশন, যেখানে ২২টি দেশের ১২৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মুশায়েরা ও গজল সন্ধ্যা, যেখানে দেশ-বিদেশের খ্যাতিমান কবিরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের মতে, এই আয়োজনের লক্ষ্য ছিল নজরুল ও ইকবালের সাহিত্য, দর্শন ও চিন্তার আলোকে নতুন প্রজন্মের মধ্যে মুসলিম রেনেসাঁর আদর্শ জাগিয়ে তোলা।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

স্বনির্ভর বাংলাদেশ গড়তে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ