বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

প্রবাসী জন্য বড় সুখবর: পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ছাড়াল ৪.৮৪ লাখ

বহুল পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে রেকর্ড সাড়া মিলেছে।

ইসি সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটে ভোটার নিবন্ধন ইতোমধ্যে ছাড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার, যা প্রতি মুহূর্তে বাড়ছে। এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত

বিশ্বের বহু দেশে একযোগে নিবন্ধন

নিবন্ধন কার্যক্রম বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো-
দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, তাইওয়ান, হংকং, মরক্কো, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, মিশরসহ বাংলাদেশে অবস্থানরত ভোটাররাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন।

ইসির ওয়েবসাইট (portal.ocv.gov.bd) অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ৪,৮৪,০০৯ জন

যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

নির্বাচন কমিশন জানিয়েছে-

  • নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে
  • ভোটার ব্যালটে ভোট প্রদান করে ফিরতি খামের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন
  • এতে সরাসরি ভোটকেন্দ্রে না গিয়েই ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে

নির্বাচন ও গণভোটের দিন ঘোষণা

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞদের মতে, এই বিপুল সংখ্যক নিবন্ধন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের পথে একটি ঐতিহাসিক অগ্রগতি, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ