রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

ইতিহাস গড়ছে প্রবাসী ভোট: ১০৪ দেশে পৌঁছে গেছে ৭ লাখ ব্যালট!

বহুল পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এক বিশাল পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে বহুল প্রতিক্ষীত পোস্টাল ব্যালট।

শীর্ষ দেশগুলোতে ব্যালট বিতরণের চিত্র

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে। সেখানে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর পরেই রয়েছে মালয়েশিয়া ও কাতার। মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। গতকাল বুধবার সন্ধ্যাতেই নতুন করে আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ব্যালটের গোপনীয়তা নিয়ে কঠোর হুশিয়ারি

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে ব্যালট পৌঁছানোর কাজ চলছে। তবে তিনি একটি বিশেষ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের ব্যক্তিগত দায়িত্ব। যদি কেউ ভোট প্রদানের গোপনীয়তা ভঙ্গ করেন, তবে কঠোর ব্যবস্থা হিসেবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

রেকর্ডসংখ্যক নিবন্ধন ও ডিজিটাল পদ্ধতি

এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পেয়েছেন। তথ্য অনুযায়ী, মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার রয়েছেন। ডিজিটাল এই পদ্ধতি ভোটারদের অংশগ্রহণকে আরও সহজ ও স্বচ্ছ করেছে।

সূত্র: বাসস

আরো পড়ুন

দুই মাসের মধ্যেই ওমানে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালু হচ্ছে: মিলল শ্রমমন্ত্রীর আশ্বাস

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে- এমন আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশির দৈনন্দিন কনসুলার সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।

প্রবাসীদের জন্য বিশাল সুসংবাদ: চালু হচ্ছে সুদভুক্তমুক্ত ‘শরিয়াহ ভিত্তিক’ ঋণ সেবা!

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্‌র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ