বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাফ জানিয়ে দিলেন, আর গতানুগতিক ‘চাকরি’র পেছনে ছোটা নয়, এবার সময় নিজের ভাগ্য নিজেই গড়ার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে এক বৈপ্লবিক বার্তা দেন- "চাকরি না খুঁজে তরুণ উদ্যোক্তা হোন, বিশ্ব জয় করুন।"
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করেছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MOU) এর অধীনে গম আমদানির তৃতীয় চালান দেশে এসে পৌঁছেছে। সরাসরি সরকারি (G2G) ক্রয়চুক্তির আওতায় আসা এই চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম রয়েছে, যা শুক্রবার মোংলা বন্দরের বহির্নোঙরে এসে নোঙর ফেলে। শনিবার প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।