Thursday, August 27, 2026

আজ শহীদ নূর হোসেন দিবস- গণতন্ত্রের জন্য আত্মদানের প্রতীক এক তরুণ

বহুল পঠিত

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস ।
১৯৮৭ সালের এই দিনে ঢাকার রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মিছিল করার সময় পুলিশের গুলিতে প্রাণ দেন তরুণ নূর হোসেন। তাঁর বুকের লেখায় ছিল “স্বৈরাচার নিপাত যাক” আর পিঠে লেখা ছিল “গণতন্ত্র মুক্তি পাক” – যা পরিণত হয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অনুপ্রেরণার প্রতীকে।

সেদিন রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় নূর হোসেনের শাহাদাত স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন আন্দোলনে নতুন গতি আনে। তাঁর রক্তের বিনিময়ে জন্ম নেয় গণতন্ত্র পুনরুদ্ধারের নব অধ্যায়, যা শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনে পরিণতি পায়।

ঢাকার নারিন্দার এক অটোরিকশাচালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন তখন ছিলেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এক তরুণ। জীবিকার জন্য গাড়ি চালানো শিখেছিলেন। কিন্তু দেশের প্রতি ভালোবাসা আর গণতন্ত্রের প্রতি বিশ্বাস তাঁকে নামিয়ে আনে রাজপথে। ১৯৮৭ সালের ১০ নভেম্বর আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে তিনি ইতিহাসে অমর হয়ে যান।

প্রতি বছর এই দিনে সারাদেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেন দিবস পালন করে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
যে স্থানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন- ঢাকার সেই জিরো পয়েন্ট এখন ‘শহীদ নূর হোসেন চত্বর’ নামে পরিচিত, যা গণতন্ত্রের জন্য আত্মত্যাগের এক অনন্ত স্মারক।

আরো পড়ুন

লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন বাংলাদেশের জিয়া বিন রাসেল

পূর্ব লন্ডনের একটি ব্যস্ত সড়ক। একসময় যেখানে রাত গভীর হলেই বসত মদ ও অনৈতিক আড্ডা, আজ সেখানে প্রতিধ্বনিত হয় পবিত্র আজান ও সুরেলী কণ্ঠে...

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২০২৬: ৫১ হাজার বেকার তরুণের জন্য ৬৮৩ কোটি টাকার মেগা প্রকল্প সরকারের

বাংলাদেশের তরুণদের জন্য একটি দারুণ ও আনন্দদায়ক খবর এসেছে। দেশের বেকার সমস্যা দূর করতে এবং তরুণদের স্বাবলম্বী করে তুলতে একটি বড় উদ্যোগ নিয়েছে সরকার।...

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

পবিত্র মক্কা নগরীর পবিত্র ভূমিতে আবারও রচিত হলো বাংলাদেশের এক ঐতিহাসিক সাফল্যের গল্প। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ