Tuesday, October 13, 2026

স্বাস্থ্যসেবায় সেনাবাহিনী: রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা

বহুল পঠিত

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া এলাকার লেভাপাড়া গ্রামের গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। রাঙ্গামাটি সদর জোনের সেনাবাহিনী এই উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করেছে।

প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা

কাউখালী উপজেলার হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ, শিশু এবং বয়োবৃদ্ধদের ব্যাপক অংশগ্রহণ ছিল। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেছেন গাইনী বিশেষজ্ঞ মেজর জান্নাতুন নাঈম ডিজিও, রাঙ্গামাটি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবীর দাস এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদা আকতার।

রাঙ্গামাটি ফ্রি মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। এতে উপস্থিত স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন।

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

রাঙ্গামাটি জোনের মেজর মিনহাজুল আবেদিন এ প্রসঙ্গে জানান, “রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উক্ত অনুষ্ঠানে ৩নং ঘাগড়া ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের মাধ্যমে স্থানীয়রা সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সূত্রঃ বাসস

আরো পড়ুন

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় ও তাপমাত্রায় নানা পরিবর্তন আসে। বিশেষ করে যখন ঠান্ডা পড়তে শুরু করে, তখন ছোট-বড় অনেকেই সর্দি, কাশি, গলাব্যথা কিংবা...

লিভার সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার। শরীরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া, হজমে সাহায্য করা এবং শক্তি সঞ্চয়...

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ