Wednesday, July 22, 2026

মুস্তাফিজকে পিএসএলে আমন্ত্রণ জানালেন পাকিস্তানি তারকা

বহুল পঠিত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনও থামেনি। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন এই বাঁহাতি পেসার। নিষেধাজ্ঞার পর ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশ কিংবা পাকিস্তানের কোনো ক্রিকেটারই থাকছে না।

আইপিএলের দরজা বন্ধ হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা মুস্তাফিজের জন্য উন্মুক্ত—এমন ইঙ্গিত মিলেছে পাকিস্তান থেকে। লন্ডনভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ডআপ কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক সালমান মালিক প্রকাশ্যে মুস্তাফিজের প্রতি সমর্থন জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের ছবি শেয়ার করে সালমান মালিক লেখেন,
“যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে খুশি হবো।”

সালমান মালিকের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ক্রিকেটভক্ত একে ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা হিসেবে দেখছেন।

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। এই অঙ্ক আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।

তবে মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর একাংশ বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে। এক পর্যায়ে বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কেকেআর।

মুস্তাফিজ ইস্যুতে আইপিএলের নিরপেক্ষতা ও ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পিএসএলে সম্ভাব্য অংশগ্রহণ বাংলাদেশের এই তারকা পেসারের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে।

আরো পড়ুন

স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনাল ২০২৬: মেসির দলকে হারিয়ে আবারও বিশ্বজয়ী স্পেন

প্রতিপক্ষের একের পর এক আক্রমণে পুরোটা সময় পিষ্ট হয়ে থাকলেও, কোনোমতে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে টেনে নিয়েছিল আর্জেন্টিনা। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ১০ জনের...

৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা: ফাইনালে নতুন ইতিহাসের হাতছানি

বিশ্ব ফুটবলের ইতিহাসে রোববারের ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু একটি সাধারণ ম্যাচ নয়, বরং এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মহাকাব্যিক উপলক্ষ। কোটি কোটি ভক্তের...

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভোজিনিয়ার

ফুটবল মাঠে দুর্দান্ত খেললে সাধারণত ট্রফি, মেডেল কিংবা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মেলে। কিন্তু এবার ২০২৬ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে এক অদ্ভুত এবং...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ