বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

১২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক জামায়াতের: নির্বাচন ঘিরে বড় সিদ্ধান্ত ও আমিরের দেশব্যাপী সফরসূচি

বহুল পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টাব্যাপী এই বৈঠকে নির্বাচনি কৌশল, ইশতেহার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ নিশ্চিতসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

দলটির ভেরিফায়েড ফেসবুক সূত্রে জানা যায়, বৈঠকে নির্বাচনি ইশতেহার ও পলিসি পেপারের খসড়া, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করা হয়।

এছাড়া নির্বাচনী প্রচারণাকে গতিশীল করতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেশব্যাপী সফরসূচিও চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আগামী ২২ জানুয়ারি ঢাকায় এবং ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সফরে অংশ নেবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ প্রতিনিধি ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ, যা দলের নির্বাচনি প্রস্তুতিকে আরও সুসংগঠিত করার ইঙ্গিত দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ বৈঠক এবং ধারাবাহিক কর্মসূচি ঘোষণার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে শক্ত অবস্থান নেওয়ার বার্তা দিল জামায়াতে ইসলামী।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ