রবিবার, এপ্রিল ৫, ২০২৬

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময় সূচি: কবে, কোথায়, গ্রুপ ও ফরম্যাট এক নজরে

বহুল পঠিত
ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত আসরগুলোর একটি হলো টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। বিশ্বের কোটি কোটি দর্শক এখন থেকেই জানতে আগ্রহী- টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময় সূচির দিকে তাকিয়ে রয়ছে, ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন ফরম্যাটে খেলা হবে জানুন বিস্তারিত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)–এর সূচি অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার থেকে অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ পরিবর্তিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে, আয়োজক দেশ ও প্রস্তুতি কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কোন দেশে হবে টি২০ বিশ্বকাপ ২০২৬?

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এশিয়ায় অনুষ্ঠিত হওয়ায় উপমহাদেশের দলগুলো বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্ভাব্য ভেন্যুসমূহ:

  • ভারত: মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু
  • শ্রীলঙ্কা: কলম্বো, ক্যান্ডি, গলে

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফরম্যাট

২০২৬ সালের আসরে ২০টি দল অংশগ্রহণ করবে। ফরম্যাট হবে-

  • গ্রুপ পর্ব
  • সুপার ৮
  • সেমিফাইনাল
  • ফাইনাল

এই ফরম্যাটে প্রতিটি দল একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবে, যা টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি             

তারিখ বারম্যাচগ্রুপসময়ভেন্যু
৭ ফেব্রুয়ারিশনিবারপাকিস্তান বনাম নেদারল্যান্ডসসকাল ১১:৩০কলম্বো
৭ ফেব্রুয়ারিশনিবারস্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজসিবিকাল ৩:৩০কলকাতা
৭ ফেব্রুয়ারিশনিবারভারত বনাম যুক্তরাষ্ট্রসন্ধ্যা ৭:৩০মুম্বাই
৮ ফেব্রুয়ারিরোববারনিউ জিল্যান্ড বনাম আফগানিস্তানডিসকাল ১১:৩০চেন্নাই
৮ ফেব্রুয়ারিরোববারইংল্যান্ড বনাম নেপালসিবিকাল ৩:৩০মুম্বাই
৮ ফেব্রুয়ারিরোববারশ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডবিসন্ধ্যা ৭:৩০কলম্বো
৯ ফেব্রুয়ারিসোমবারস্কটল্যান্ড বনাম ইতালিসিসকাল ১১:৩০কলকাতা
৯ ফেব্রুয়ারিসোমবারজিম্বাবুয়ে বনাম ওমানবিবিকাল ৩:৩০কলম্বো
৯ ফেব্রুয়ারিসোমবারদক্ষিণ আফ্রিকা বনাম কানাডাডিসন্ধ্যা ৭:৩০আহমেদাবাদ
১০ ফেব্রুয়ারিমঙ্গলবারনেদারল্যান্ডস বনাম নামিবিয়াসকাল ১১:৩০দিল্লি
১০ ফেব্রুয়ারিমঙ্গলবারনিউ জিল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাতডিবিকাল ৩:৩০চেন্নাই
১০ ফেব্রুয়ারিমঙ্গলবারপাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রসন্ধ্যা ৭:৩০কলম্বো

t20 বিশ্বকাপ 2026 সময়সূচী         

তারিখ বারম্যাচগ্রুপসময়ভেন্যু
১১ ফেব্রুয়ারি বুধবারদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানডিসকাল ১১:৩০আহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি বুধবারঅস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ডবিবিকাল ৩:৩০কলম্বো
১১ ফেব্রুয়ারিবুধবারইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজসিসন্ধ্যা ৭:৩০মুম্বাই
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারশ্রীলঙ্কা বনাম ওমানবিসকাল ১১:৩০ক্যান্ডি
১২ ফেব্রুয়ারিবৃহস্পতিবারনেপাল বনাম ইতালিসিবিকাল ৩:৩০মুম্বাই
১২ ফেব্রুয়ারিবৃহস্পতিবারভারত বনাম নামিবিয়াসন্ধ্যা ৭:৩০দিল্লি
১৩ ফেব্রুয়ারি শুক্রবারঅস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়েবিসকাল ১১:৩০কলম্বো
১৩ ফেব্রুয়ারি শুক্রবারকানাডা বনাম সংযুক্ত আরব আমিরাতডিবিকাল ৩:৩০দিল্লি
১৩ ফেব্রুয়ারিশুক্রবারযুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডসসন্ধ্যা ৭:৩০চেন্নাই
১৪ ফেব্রুয়ারিশনিবারআয়ারল্যান্ড বনাম ওমানবিসকাল ১১:৩০কলম্বো
১৪ ফেব্রুয়ারিশনিবারস্কটল্যান্ড বনাম ইংল্যান্ডসিবিকাল ৩:৩০কলকাতা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচী

তারিখ বারম্যাচগ্রুপসময়ভেন্যু
১৪ ফেব্রুয়ারিশনিবারনিউ জিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাডিসন্ধ্যা ৭:৩০আহমেদাবাদ
১৫ ফেব্রুয়ারিরোববারওয়েস্ট ইন্ডিজ বনাম নেপালসিসকাল ১১:৩০মুম্বাই
১৫ ফেব্রুয়ারিরোববারযুক্তরাষ্ট্র বনাম নামিবিয়াবিকাল ৩:৩০চেন্নাই
১৫ ফেব্রুয়ারিরোববারভারত বনাম পাকিস্তানসন্ধ্যা ৭:৩০কলম্বো
১৬ ফেব্রুয়ারিসোমবারআফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতডিসকাল ১১:৩০দিল্লি
১৬ ফেব্রুয়ারিসোমবারইংল্যান্ড বনাম ইতালিসিবিকাল ৩:৩০কলকাতা
১৬ ফেব্রুয়ারিসোমবারঅস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাবিসন্ধ্যা ৭:৩০ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারিমঙ্গলবারনিউ জিল্যান্ড বনাম কানাডাডিসকাল ১১:৩০চেন্নাই
১৭ ফেব্রুয়ারমঙ্গলবারআয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়েবিবিকাল ৩:৩০ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারিমঙ্গলবারস্কটল্যান্ড বনাম নেপালসিসন্ধ্যা ৭:৩০মুম্বাই
১৮ ফেব্রুয়ারিবুধবারদক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাতডিসকাল ১১:৩০দিল্লি

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সময় সূচি বাংলাদেশ

তারিখ বারম্যাচগ্রুপসময়ভেন্যু
১৮ ফেব্রুয়ারিবুধবারপাকিস্তান বনাম নামিবিয়াবিকাল ৩:৩০কলম্বো
১৮ ফেব্রুয়ারিবুধবারভারত বনাম নেদারল্যান্ডসসন্ধ্যা ৭:৩০আহমেদাবাদ
১৯ ফেব্রুয়ারিবৃহস্পতিবারওয়েস্ট ইন্ডিজ-ইতালিসিসকাল ১১:৩০কলকাতা
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারশ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়েবিবিকাল ৩:৩০কলম্বো
১৯ ফেব্রুয়ারিবৃহস্পতিবারআফগানিস্তান বনাম কানাডাডিসন্ধ্যা ৭:৩০চেন্নাই
২০ ফেব্রুয়ারিশুক্রবারঅস্ট্রেলিয়া বনাম ওমানবিসকাল ১১:৩০ক্যান্ডি

T20 বিশ্বকাপ 2026 সময়সূচী | সুপার এইট

তারিখ বারম্যাচসময়ভেন্যু
২১ ফেব্রুয়ারিশনিবারডি১ বনাম এ২সন্ধ্যা ৭:৩০কলম্বো
২২ ফেব্রুয়ারিরোববারসি১ বনাম বি২বিকাল ৩:৩০ক্যান্ডি
২২ ফেব্রুয়ারিরোববারএ১ বনাম ডি২সন্ধ্যা ৭:৩০আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারিসোমবারবি১ বনাম সি২সন্ধ্যা ৭:৩০মুম্বাই
২৪ ফেব্রুয়ারিমঙ্গলবারসি১ বনাম এ২সন্ধ্যা ৭:৩০ক্যান্ডি
২৫ ফেব্রুয়ারিবুধবারডি১ বনাম বি২সন্ধ্যা ৭:৩০কলম্বো
২৬ ফেব্রুয়ারিবৃহস্পতিবারসি২ বনাম ডি২বিকাল ৩:৩০আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারিবৃহস্পতিবারএ১ বনাম বি১সন্ধ্যা ৭:৩০চেন্নাই
২৭ ফেব্রুয়ারিশুক্রবারসি১ বনাম ডি১সন্ধ্যা ৭:৩০কলম্বো
২৮ ফেব্রুয়ারিশনিবারএ২ বনাম বি২সন্ধ্যা ৭:৩০ক্যান্ডি
১ মার্চরোববারবি১ বনাম ডি২বিকাল ৩:৩০দিল্লি
১ মার্চরোববারএ১ বনাম সি২সন্ধ্যা ৭:৩০কলকাতা

টি ২০ বিশ্বকাপ ২০২৬ | সেমি-ফাইনাল

তারিখ বারম্যাচসময়ভেন্যু
৪ মার্চবুধবার১ম সেমি বনাম ফাইনালসন্ধ্যা ৭:৩০কলকাতা/ কলম্বো
৫ মার্চবৃহস্পতিবার২য় সেমি-ফাইনালসন্ধ্যা ৭:৩০মুম্বাই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ | ফাইনাল

তারিখ বারম্যাচসময়ভেন্যু
৮ মার্চরোববারফাইনালসন্ধ্যা ৭:৩০আহমেদাবাদ/ কলম্বো

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ গ্রুপ

গ্রুপ A (এ)

  • ভারত (India)
  • পাকিস্তান (Pakisthan)
  • মার্কিন যুক্তরাষ্ট্র (USA)
  • নামিবিয়া (Namibia)
  • নেদারল্যান্ডস (Netherlands)

B গ্রুপ (বি)

  • অস্ট্রেলিয়া ( Australia )
  • শ্রীলঙ্কা (Sri lanka)
  • জিম্বাবুয়ে (Zimbabwe)
  • ওমান (Oman)
  • আয়ারল্যান্ড (Ireland)

গ্রুপ C (সি)

  • ইংল্যান্ড (England)
  • ওয়েস্ট ইন্ডিজ (West indies)
  • স্কটল্যান্ড (Skateland) (বাংলাদেশের পরিবর্তে)
  • ইতালি (Italy)
  • নেপাল (Nepal)

গ্রুপ D (ডি)

  • দক্ষিণ আফ্রিকা (South africa)
  • নিউজিল্যান্ড (New Zealand)
  • আফগানিস্তান (Afganistan)
  • সংযুক্ত আরব আমিরাত (UAE)
  • কানাডা (Canada)

সম্ভাব্য ভেন্যু ও পয়েন্ট টেবিল গাইড

ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। দুই দেশের বিভিন্ন আইকনিক স্টেডিয়ামে ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে। ভ্রমণপ্রেমী ক্রিকেট দর্শকদের জন্য ভেন্যুগুলো সম্পর্কে আগাম ধারণা থাকলে পরিকল্পনা করা সহজ হবে।

ভারতের সম্ভাব্য ভেন্যুসমূহ

ভারত বিশ্বমানের অবকাঠামো ও বিশাল ধারণক্ষমতার স্টেডিয়াম দিয়ে তাদের অংশের ম্যাচগুলো আয়োজন করবে।

১. নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম (ধারণক্ষমতা প্রায় ১,৩২,০০০)। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য এটিই সবচেয়ে এগিয়ে।

২. ইডেন গার্ডেনস, কলকাতা
ক্রিকেট ঐতিহ্যের প্রতীক এই স্টেডিয়ামটি বিশেষ করে বাংলাদেশি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেমিফাইনাল বা বড় ম্যাচ এখানে হওয়ার সম্ভাবনা প্রবল।

৩. ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে পরিচিত। দ্রুত রান ওঠা ও রোমাঞ্চকর ম্যাচের জন্য আদর্শ ভেন্যু।

৪. এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
হাই-স্কোরিং ম্যাচের জন্য বিখ্যাত। ছোট বাউন্ডারি ও ব্যাটিং সহায়ক উইকেট এখানে ম্যাচকে করে তোলে উত্তেজনাপূর্ণ।

৫. অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
ভারতের রাজধানীর এই ঐতিহ্যবাহী মাঠটিও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দৌড়ে রয়েছে।

শ্রীলঙ্কার সম্ভাব্য ভেন্যুসমূহ

শ্রীলঙ্কার মাঠগুলো সাধারণত স্পিন-বান্ধব, যা উপমহাদেশীয় দলগুলোর জন্য বিশেষ সুবিধা এনে দেয়।

১. আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
দেশটির প্রধান আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। নকআউট পর্বের ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২. পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডি
পাহাড়ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত এই মাঠে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন হতে পারে।

৩. মহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়াম, হাম্বানটোটা
বড় মাঠ ও উপকূলীয় বাতাসের কারণে এখানে খেলা কঠিন হয়ে ওঠে, যা ম্যাচে বাড়তি চ্যালেঞ্জ যোগ করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: পয়েন্ট টেবিল ও নিয়মাবলি

টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি গ্রুপের জন্য আলাদা পয়েন্ট টেবিল থাকবে, যা পরবর্তী রাউন্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পয়েন্ট বণ্টনের নিয়ম:

  • জয়: ২ পয়েন্ট
  • টাই / ফলাফল পরিত্যক্ত: ১ পয়েন্ট
  • হার: ০ পয়েন্ট

নেট রান রেট (NRR):

পয়েন্ট সমান হলে নেট রান রেট (NRR) অনুযায়ী দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে। তাই বড় ব্যবধানে জয় পাওয়া প্রতিটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কীভাবে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ লাইভ

(T20 World Cup 2026: Live Streaming & TV Guide)

স্টেডিয়ামে বসে খেলা দেখা সবার পক্ষে সম্ভব না হলেও আধুনিক প্রযুক্তির কারণে ঘরে বসেই এইচডি মানের লাইভ ক্রিকেট উপভোগ করা যাবে। বিশ্বের বিভিন্ন দেশে আলাদা আলাদা টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার হবে এই মেগা টুর্নামেন্ট।

বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায়

টেলিভিশন চ্যানেল:

  • টি স্পোর্টস (T Sports)
  • গাজী টিভি (GTV)

অনলাইন লাইভ স্ট্রিমিং:

  • Toffee App
  • RabbitholeBD
  • T Sports App

ভারত থেকে

  • টিভি: Star Sports Network
  • ডিজিটাল: Disney+ Hotstar

আন্তর্জাতিক দর্শকদের জন্য

  • যুক্তরাজ্য: Sky Sports
  • যুক্তরাষ্ট্র: Willow TV
  • অস্ট্রেলিয়া: Fox Sports

টিকিট বুকিং ও ভ্রমণ সংক্রান্ত তথ্য

যারা সরাসরি স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে চান, তাদের জন্য আগেভাগে টিকিট ও ভ্রমণ পরিকল্পনা করা অত্যন্ত জরুরি।

টিকিট কোথায় পাওয়া যাবে

  • আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন
  • অনুমোদিত পার্টনার প্ল্যাটফর্ম (যেমন: BookMyShow)

টিকিট ছাড়ার সময়

  • সাধারণত টুর্নামেন্ট শুরুর ১ থেকে ২ মাস আগে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

গুরুত্বপূর্ণ পরামর্শ

  • ভারত–পাকিস্তান বা বাংলাদেশের ম্যাচের টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যায়।
  • তাই আগেভাগে রেজিস্ট্রেশন করে রাখা এবং নোটিফিকেশন অন রাখা বুদ্ধিমানের কাজ।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

বিস্তারিত বিশ্লেষণে যাওয়ার আগে, চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো। নিচের টেবিলটি টুর্নামেন্ট সম্পর্কে একটি স্পষ্ট প্রাথমিক ধারণা দেবে।

তথ্যের ধরনবিবরণ
ইভেন্টের নামআইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
আয়োজক দেশভারত ও শ্রীলঙ্কা (যৌথ আয়োজক)
সম্ভাব্য সময়সূচিফেব্রুয়ারি – মার্চ ২০২৬
মোট অংশগ্রহণকারী দল২০টি
সম্ভাব্য মোট ম্যাচ৫৫টি
টুর্নামেন্ট ফরম্যাটগ্রুপ পর্ব, সুপার ৮, সেমিফাইনাল ও ফাইনাল
ডিফেন্ডিং চ্যাম্পিয়নভারত (২০২৪ বিশ্বকাপ)
অফিসিয়াল ওয়েবসাইটicc-cricket.com

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের দলগুলো

দলসংক্ষিপ্ত পরিচিতি
ভারতবর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী দল
ইংল্যান্ডআক্রমণাত্মক টি-টোয়েন্টি ক্রিকেটের পথিকৃৎ
অস্ট্রেলিয়া২০২১ বিশ্বচ্যাম্পিয়ন, বড় ম্যাচের দল
পাকিস্তানঅনিশ্চয়তার মধ্যেও ভয়ংকর প্রতিপক্ষ
নিউজিল্যান্ডনিয়মিত পারফরমার ও কৌশলী দল
দক্ষিণ আফ্রিকাশক্তিশালী পেস আক্রমণ ও পাওয়ার হিটিং
ওয়েস্ট ইন্ডিজদুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, ক্যারিবিয়ান পাওয়ার
শ্রীলঙ্কাস্পিন সহায়ক কন্ডিশনে অত্যন্ত কার্যকর
আফগানিস্তানবিশ্বমানের স্পিন আক্রমণ
আয়ারল্যান্ডশৃঙ্খলাপূর্ণ ও চমক দেখানোর ক্ষমতা
স্কটল্যান্ডধারাবাহিক সহযোগী দল (বাংলাদেশের পরিবর্তে)
নেদারল্যান্ডসবড় দল হারানোর অভিজ্ঞতা
জিম্বাবুয়েঅভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল
সংযুক্ত আরব আমিরাতকন্ডিশন-সচেতন ও সংগঠিত দল
নামিবিয়াপেস বোলিং নির্ভর সাহসী দল
ওমানশৃঙ্খলাবদ্ধ ক্রিকেটে দক্ষ
নেপালউদীয়মান ও দর্শকপ্রিয় দল
যুক্তরাষ্ট্রদ্রুত উন্নয়নশীল ক্রিকেট শক্তি
কানাডাউত্তর আমেরিকার পরিচিত দল
ইতালিইউরোপের নতুন ও সম্ভাবনাময় দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি (Fastest T20 World Cup Century)

রেকর্ডধারী ব্যাটসম্যান: ক্রিস গেইল (West Indies)
বার্ষিকতা: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে
বিপক্ষ: ইংল্যান্ড
সেঞ্চুরি দ্রুততার বল: ৪৭ বলেই শতরান
গেইল তার এই বিধ্বংসী ইনিংসে দ্রুত একশ রান পূর্ণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন।

উল্লেখযোগ্য: এটি T20 World Cup-এর ইতিহাসে দ্রুততম শতরান হিসাবে রেকর্ডে রয়েছে এবং বহু স্মরণীয় ইনিংসের একটি হিসেবে বিবেচিত।

টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে        

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে । এখন পর্যন্ত ৬টি দেশ শিরোপা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ একমাত্র দল যারা দু’বারই ভিন্ন ভিন্ন স্কোয়াডে শিরোপা জিতেছে। ভারত সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন।

টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে       

দেশশিরোপা সংখ্যাশিরোপা জয়ের বছর
ওয়েস্ট ইন্ডিজ🥇 ২ বার২০১২, ২০১৬
ইংল্যান্ড🥇 ২ বার২০১০, ২০২২
ভারত🥇 ২ বার২০০৭, ২০২৪
পাকিস্তান🥇 ১ বার২০০৯
শ্রীলঙ্কা🥇 ১ বার২০১৪
অস্ট্রেলিয়া🥇 ১ বার২০২১

শেষকথা

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুধুমাত্র একটি আন্তর্জাতিক ক্রিকেট আসর নয়—এটি এশিয়ার কোটি কোটি ক্রিকেটপ্রেমীর জন্য এক বিশাল উৎসব। ভারত ও শ্রীলঙ্কার স্পিন সহায়ক কন্ডিশন উপমহাদেশীয় দলগুলোর জন্য বাড়তি সুবিধা এনে দেবে। বাংলাদেশসহ এশিয়ার দলগুলোর জন্য তাই এই বিশ্বকাপ হতে পারে ট্রফি জয়ের সেরা সুযোগ।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্নোত্তর ( FAQ)

T20 World Cup 2026 কোথায় হবে?

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

টি ২০ বিশ্বকাপ ২০২৬ কত তম?

এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর

১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু কোথায়?

ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শহর (যেমন: কলম্বো, ক্যান্ডি, আমদাবাদ, কলকাতা, মুম্বাই ইত্যাদি) এই বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে।

বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে?

বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২৪ সালের ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল।

টি২০ বিশ্বকাপ কত বছর পরপর অনুষ্ঠিত হয়?

সাধারণত প্রতি ২ বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ভারতে?

না, ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ দল তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে টিটুয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেয়।

২০২৬ বিশ্বকাপ কত তারিখে শুরু হবে?

৭ ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার থেকে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ

২০২৬ বিশ্বকাপের টিকেট কবে?

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

2026 টি টোয়েন্টি বিশ্বকাপের মেন্টর কে?

আইসিসি নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট মেন্টর নিয়োগ করে না, তবে প্রতিটি দল তাদের নিজস্ব মেন্টর নিয়োগ করে। ভারতের জন্য মেন্টর হিসেবে বড় কোনো সাবেক ক্রিকেটারের নাম টুর্নামেন্টের আগে ঘোষণা করা হতে পারে।

শুভমান গিল কি 2026 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে?

শুভমান গিল বর্তমান ভারতীয় দলের নিয়মিত সদস্য, তবে চূড়ান্ত স্কোয়াডে তার থাকা বা না থাকা বিসিসিআই-এর নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ টিকিটের দাম কত?

ভেন্যু এবং ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম আলাদা হয়। ভারতের ভেন্যুগুলোতে সর্বনিম্ন দাম শুরু হয়েছে ১০০ রুপি থেকে।

2028 t20 world cup এর আয়োজক দেশ কে?

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড

আইসিসি 2026 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

আইসিসি ২০২৬ বিশ্বকাপের জন্য ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে।

সবচেয়ে বেশি টি ২০ শিরোপা কার?

সবচেয়ে বেশি শিরোপা (২টি করে) জিতেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড

পরবর্তী T20 বিশ্বকাপ কোথায় হবে?

পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (১০ম আসর) হবে ভারত ও শ্রীলঙ্কায়

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় t20 কোথায় হবে?

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ২০২৬ সালের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ (২০২৭) অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে

চ্যাম্পিয়নস লিগ t20 2026 কি?

এটি মূলত বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা দলগুলোর মধ্যে একটি পরিকল্পিত টুর্নামেন্ট, যা নিয়ে বর্তমানে বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবি আলোচনা করছে।

ভারত কি 2026 টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার অর্জন যোগ্যতা করেছে?

হ্যাঁ, ভারত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

আরো পড়ুন

পাকিস্তান সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের: মিরাজ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে...

১১ বছর পর ঢাকায় ওয়ানডে খেলতে পাকিস্তান, সিরিজ শুরু ১১ মার্চ

বিশ্ব ক্রিকেটের আলো যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিকে, ঠিক সেই সময় ভিন্ন এক সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল।

ইংল্যান্ড বনাম পাকিস্তান: ব্রুকের সেঞ্চুরিতে ভেঙে পড়ল পাকিস্তানের স্বপ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের সুপার এইট পর্বে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি পরিণত হয়েছিল বাঁচা–মরার লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক হ্যারি ব্রুক-এর বিধ্বংসী সেঞ্চুরিতে হার মানে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ