Tuesday, August 25, 2026

রমযানে ৭ ইবাদতে মনোযোগ দিতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

বহুল পঠিত

পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব-এ বুধবার থেকে শুরু হয়েছে মাহে রমজান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় এবং আজ পালিত হচ্ছে রমজানের তৃতীয় দিন।

এই উপলক্ষে মুসলিম উম্মাহ ও সৌদি নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান

রমজানে যে ৭টি ইবাদতে বিশেষ মনোযোগ দিতে বললেন গ্র্যান্ড মুফতি

শুভেচ্ছা বার্তায় গ্র্যান্ড মুফতি মুসলমানদের রমজান মাসে নিম্নলিখিত সাতটি ইবাদতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান-

১. নামাজ
২. যাকাত
৩. দান-সদকা
৪.মানুষের উপকার করা
৫. কোরআন তিলাওয়াত
৬. মাসনূন দোয়া
৭. আল্লাহর জিকির

তিনি বলেন, এসব ইবাদতের মাধ্যমে রমজানকে অর্থবহ ও বরকতময় করা সম্ভব।

রোজা ও তারাবিতে সফলতার দোয়া

গ্র্যান্ড মুফতি আশা প্রকাশ করেন, রোজা পালন ও তারাবির রাতের ইবাদতে মুসলিমরা যেন সফল হয় এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন।

তিনি আরও বলেন,

“রমজান তাকওয়া ও নেকির মাস। তাই এ মাসে গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব।”

সৌদি নেতৃত্বকে রমজানের শুভেচ্ছা

গ্র্যান্ড মুফতি পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান-কে রমজানের শুভেচ্ছা জানান।

একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, পবিত্র রমজান যেন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, বরকত, ঈমান ও সমৃদ্ধি বয়ে আনে।

রমজান: আত্মশুদ্ধি ও ঐক্যের মাস

বিশেষজ্ঞ আলেমদের মতে, রমজান কেবল রোজার মাস নয়- এটি আত্মসংযম, মানবিকতা ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।

আরো পড়ুন

মানুষকে দেওয়া শ্রেষ্ঠ উপহার কী? যা কোটি টাকা দিয়েও কেনা যায় না

আমাদের এই পৃথিবীর জীবনে সম্পদ, বিদ্যা, বাহ্যিক রূপ-সৌন্দর্য কিংবা সামাজিক ক্ষমতার মূল্য অনেক। কিন্তু ইসলামের দৃষ্টিতে এমন এক মহান নিয়ামত রয়েছে, যা মানুষের মর্যাদা...

ডান হাতে আমলনামা পাওয়ার উপায়: যে ৬টি আমলে মিলবে চিরস্থায়ী জান্নাত

ইসলামী আকিদা ও বিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পরকাল বা আখেরাত। আখেরাতের সবচেয়ে নির্ণায়ক ও গুরুত্বপূর্ণ মুহূর্তটি হবে সেদিন, যখন বান্দার হাতে তার জীবনকালের...

অভাবের সময় মুমিনের করণীয়: কঠিন সংকটে ঘুরে দাঁড়ানোর ১০টি উপায়

জীবন সবসময় এক নিয়মে চলে না। সময়ের আবর্তে কখনো যেমন প্রাচুর্যের সুদিন আসে, তেমনি মাঝেমধ্যে অভাব-অনটন ও আর্থিক টানাফোড়েন আমাদের জীবনকে ঘিরে ধরে। সংসারের...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ