রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল পঠিত

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুইটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান- একুশে পদক প্রদান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সকালবেলা একুশে পদক বিতরণ করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।”

প্রস্তুতি সম্পন্ন, মেলা ঘিরে সর্তকতা

সংস্কৃতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, উভয় অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সরকারীভাবে মওকুফ করেছে, যা প্রকাশকদের জন্য বড় সহায়তা হিসেবে ধরা হচ্ছে।

প্রকাশক ঐক্যের অংশগ্রহণ বাতিল

তবে সব কিছু মসৃণ নয়। স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং সময় স্বল্পতার কারণে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ এবারের বইমেলায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।

আরো পড়ুন

নলতা আহ্ছানিয়া মিশনে সাতক্ষীরার বৃহৎ ইফতার মাহফিল: ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া মিশন রমজান মাসে ধর্মীয় ও সামাজিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

কৃষি পর্যটন: আগামীর বাংলাদেশে টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের আশার মডেল

বাংলাদেশ আজ এমন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, যেখানে উন্নয়ন আর টিকে থাকার সংগ্রাম একসঙ্গে চলমান।

রমজানে স্বস্তির খবর: ফুডেলার ১৩০০ টাকার পণ্য মিলছে মাত্র ১০০০ টাকায়

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে রমজানকেন্দ্রিক মূল্যচাপ যখন সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে,
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ