Tuesday, October 13, 2026

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূস: রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্ভাবনার নবযাত্রা

বহুল পঠিত

জাতিসংঘ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস অংশগ্রহণ করতে আজ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা আছেন। সেখানে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বৈঠক করবেন তিনি ।

এদিকে জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে বলা হচ্ছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, কক্সবাজারে অনুষ্ঠেয় সম্মেলনটি জাতিসংঘের বৃহত্তর অধিবেশনের প্রস্তুতির অংশ। এতে রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য বিশেষ প্রচেষ্টা চলছে। তিনি বলেন, “বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে সমর্থন দিয়েছে। এটি রোহিঙ্গাদের জন্য ও বিশ্ব সম্প্রদায়ের জন্য সমাধানের পথ তৈরি করবে।”

জাতিসংঘের সদস্যরাষ্ট্ররা এই সম্মেলনে অংশ নেবেন; রোহিঙ্গাদের ভয়েস পৌঁছে দিতে বাংলাদেশ কাজ করছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বাস্তব ও মানবিক দায়িত্ব বলে উপদেষ্টা মনে করেন।

কিন্তু এই সংকটের পথ সহজ নয়। দীর্ঘদিন ধরে চলমান নির্যাতন, বিতাড়ন ও মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা রয়েছে। মায়ানমারের অংশগ্রহণ ও রাজনৈতিক ইচ্ছাশক্তি ছাড়াও আর্থিক ও নিরাপত্তা বিষয়ক বাধা রয়ে গেছে।

বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ ও সহযোগিতা ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়। বাংলাদেশ সরকারের আশাবাদ, আন্তর্জাতিক সম্মেলনটি এই লক্ষ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরো পড়ুন

আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে রেকর্ড...

আজ বিশ্ব শিক্ষক দিবস

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। সমাজের আলো ছড়ানো শিক্ষক সমাজের...

আপনার বাসা ভূমিকম্প সহনশীল কিনা, বুঝবেন যেভাবে?

আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তার সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো নিজের বাসা। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে আমরা ফিরে আসি এই ভালোবাসার নীড়ে। কিন্তু একটু ভেবে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ