মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড পরিমান ডলার ক্রয়

বহুল পঠিত

মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংক গত আড়াই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭৫ কোটি মার্কিন ডলার কিনেছে। শুধু সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই ২৬টি ব্যাংক থেকে কেনা হয়েছে ৩৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সাল থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পূর্ববর্তী সরকার রিজার্ভ থেকে ডলার ছাড়লেও ফল মেলেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থপাচার রোধ, রেমিট্যান্স বৃদ্ধি এবং বৈদেশিক ঋণের মাধ্যমে ডলারের সরবরাহ বেড়েছে।

বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় ডলারের দর কমছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক দর অতিরিক্ত কমে না যেতে বাজার থেকে ডলার কিনছে, যাতে রপ্তানি ও রেমিট্যান্স খাত ক্ষতিগ্রস্ত না হয়।

গত তিন অর্থবছরে রিজার্ভ থেকে বিক্রি হয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলার। তবে এই বছর আড়াই মাসেই কেনা হয়েছে ১.৭৫ বিলিয়ন ডলার।

বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলারে (বিপিএম৬ অনুযায়ী ২৫.৭৫ বিলিয়ন)। ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ছে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ছাড়াল

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

স্বনির্ভর বাংলাদেশ গড়তে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ