বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর অধীনে এই গম আমদানি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকটির কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার পথে বড় অগ্রগতি এলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন, যেখানে পারস্পরিক শুল্কহার, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য এলো বড় সুযোগ ও আশার বার্তা। আর্থিক ঝুঁকি মোকাবেলায় উদ্ভাবনী বীমা সমাধানের ধারণা উপস্থাপন করলে সর্বোচ্চ প্রায় ৫০ লাখ টাকা পুরস্কার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
নিম্নআয়ের মানুষের জন্য বড় স্বস্তির খবর দিল সরকার। টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একই সঙ্গে দেশের কৃষিখাতকে শক্তিশালী করতে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাফ জানিয়ে দিলেন, আর গতানুগতিক ‘চাকরি’র পেছনে ছোটা নয়, এবার সময় নিজের ভাগ্য নিজেই গড়ার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে এক বৈপ্লবিক বার্তা দেন- "চাকরি না খুঁজে তরুণ উদ্যোক্তা হোন, বিশ্ব জয় করুন।"
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়েই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গতি আনতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
দীর্ঘদিনের অনিয়ম, অর্থ পাচার ও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দৌরাত্ম্যে বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশের আর্থিক খাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং ব্যবস্থায় নেমে আসে চরম অস্থিরতা-ডলার সংকট, রিজার্ভের পতন, তারল্য ঘাটতি এবং আমানতকারীদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।