Friday, November 27, 2026
- Advertisement -spot_img

- শ্রেনীভুক্ত -

অর্থ ও বানিজ্য

২০২৫ সালে বাংলাদেশের এফডিআই বৃদ্ধি: ৮০% উত্থান, বিনিয়োগবান্ধব ভবিষ্যতের ইঙ্গিত

বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি ফটোকার্ড প্রকাশ করেছে একটি শীর্ষস্থানীয় দৈনিক। সেখানে দাবি করা হয়েছে-অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগে চমক দেখাতে পারেনি। কিন্তু ব্যবহৃত সময়সীমা ও উপস্থাপনার ধরন খতিয়ে দেখলে দেখা যায়, এটি পূর্ণ বাস্তবতা নয়; বরং বিভ্রান্তিকর ফ্রেমিংয়ের উদাহরণ।

সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার: আজ থেকে কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর অধীনে এই গম আমদানি করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত শতভাগ নিরাপদ: গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংকটির কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার পথে বড় অগ্রগতি এলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছেন, যেখানে পারস্পরিক শুল্কহার, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসএমই উদ্যোক্তাদের জন্য সুখবর: উদ্ভাবনী বীমা ধারণায় মিলবে ৫০ লাখ টাকা

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য এলো বড় সুযোগ ও আশার বার্তা। আর্থিক ঝুঁকি মোকাবেলায় উদ্ভাবনী বীমা সমাধানের ধারণা উপস্থাপন করলে সর্বোচ্চ প্রায় ৫০ লাখ টাকা পুরস্কার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

টিসিবির জন্য ১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

নিম্নআয়ের মানুষের জন্য বড় স্বস্তির খবর দিল সরকার। টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। একই সঙ্গে দেশের কৃষিখাতকে শক্তিশালী করতে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

প্রবাসীদের জন্য বিশাল সুসংবাদ: চালু হচ্ছে সুদভুক্তমুক্ত ‘শরিয়াহ ভিত্তিক’ ঋণ সেবা!

বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে প্রবাসীরা শরিয়াহ ভিত্তিক (সুদমুক্ত) ঋণ সুবিধা পাবেন। জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমাদুল্লাহ্‌র বিশেষ অনুরোধ ও পরামর্শে এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

চাকরি খুঁজব না, চাকরি দেব- তরুণদের জন্য ড. ইউনূসের নতুন রোডম্যাপ!

বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সাফ জানিয়ে দিলেন, আর গতানুগতিক ‘চাকরি’র পেছনে ছোটা নয়, এবার সময় নিজের ভাগ্য নিজেই গড়ার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে এক বৈপ্লবিক বার্তা দেন- "চাকরি না খুঁজে তরুণ উদ্যোক্তা হোন, বিশ্ব জয় করুন।"

নির্বাচন-পরবর্তী কূটনৈতিক অগ্রযাত্রা: মার্চে জাপান সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়েই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গতি আনতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img