ঢাকা, ৪–৬ ডিসেম্বর ২০২৫: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (ICCB)-তে শুরু হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক লেদার প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’। বিশ্বজুড়ে খ্যাতনামা লেদার উৎপাদক ও রপ্তানিকারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে এবারের বিশেষ আকর্ষণ পাকিস্তানের লেদার ইন্ডাস্ট্রি।
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে কেন্দ্র করে নতুন সিরিজের ৫০০ টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। আগামী বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে এই নতুন নোট প্রথম ইস্যু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য অফিস থেকেও নোটটি পাওয়া যাবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে সম্প্রতি অনুষ্ঠিত হয় “Invention and Innovation in Textile Sector” শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল গ্রুপ প্রথমবারের মতো খেলনা রপ্তানি শুরু করেছে যুক্তরাষ্ট্রে। নরসিংদীর পলাশে অবস্থিত গ্রুপের নিজস্ব কারখানা থেকে এই প্রথম চালান পাঠানো হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক মানচিত্রে নতুনভাবে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল সোয়া ৮টায় ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরসঙ্গী প্রতিনিধিদলসহ প্রধানমন্ত্রী তোবগেকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সরকারি সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি জানান, জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকারভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ তৈরি হচ্ছে। সম্প্রতি লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও ওল্ডহ্যাম শহরের মেয়র কাউন্সিলর এডি মুরের মধ্যে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে গভীর আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন, যা দুই দেশের জনগণের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে।