Monday, September 14, 2026

ঢাকার সড়কে নতুন যুগ: ৬৭১ কোটি টাকার তহবিলে আসছে ৪০০ বৈদ্যুতিক বাস

বহুল পঠিত

ঢাকার গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের বিশৃঙ্খলা, দূষণ ও যাত্রী হয়রানি কমাতে বড় ধরনের কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় গঠন করা হচ্ছে ৬৭১ কোটি টাকার ‘পাবলিক ট্রান্সপোর্ট ফান্ড (পিটিএফ)’, যার আওতায় প্রথম ধাপে রাজধানীতে নামানো হবে ৪০০টি বৈদ্যুতিক বাস

বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট (ফেজ-১)-এর আওতায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এই তহবিল পরিচালনা করবে। প্রকল্পের নথি অনুযায়ী, তহবিলের মূলধন হিসেবে বরাদ্দ থাকবে ৪২৭ কোটি টাকা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করতে অতিরিক্ত ২৪৪ কোটি টাকা সিড ক্যাপিটাল রাখা হবে।

নতুন ব্যবস্থায় বাস অপারেটরদের যাত্রী বহনের ভিত্তিতে নয়, বরং নির্ধারিত হারে ফি দেওয়া হবে। ভাড়া নির্ধারণ, রাজস্ব আদায় এবং যাত্রী চাহিদা কম-বেশির ঝুঁকি পুরোপুরি নেবে সরকার। ফলে রাস্তায় যাত্রী নিয়ে প্রতিযোগিতা বা ‘কাড়াকাড়ি’ বন্ধ হওয়ার আশা করা হচ্ছে।

পুরোনো বাস স্ক্র্যাপ ও ক্ষতিপূরণ

প্রকল্পের অংশ হিসেবে পুরোনো ডিজেলচালিত বাস ধাপে ধাপে তুলে নেওয়া হবে। এ জন্য বাসমালিকদের ক্ষতিপূরণ দিতে বরাদ্দ রাখা হয়েছে ৮৫ কোটি ৪০ লাখ টাকা। এতে করে পরিবেশবান্ধব যানবাহনে রূপান্তর সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বব্যাংকের বড় অর্থায়ন

ঢাকা বাস মডার্নাইজেশন প্রোগ্রামের মোট ব্যয় ধরা হয়েছে ১,২১৩.৪০ কোটি টাকা, যার মধ্যে ১,১৮৩.৪০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। বৃহত্তর পরিবহন সংস্কার প্যাকেজে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২,৪৮১.৯৭ কোটি টাকা

ডিপো, চার্জিং ও ডিজিটাল সেবা

ছবি: সংগ্রহীত

এই উদ্যোগের আওতায় তিনটি বৈদ্যুতিক বাস ডিপো নির্মাণ করা হবে। পাশাপাশি চালু হবে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)-যেখানে থাকবে লাইভ ট্র্যাকিং, ডিজিটাল টিকিটিং, মোবাইল অ্যাপ, যাত্রী তথ্যসেবা ও অভিযোগ ব্যবস্থাপনা।

কেন এই সংস্কার জরুরি

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের বড় একটি অংশ আসে পুরোনো ও ফিটনেসবিহীন বাস থেকে। অদক্ষ রুট ব্যবস্থাপনা ও যাত্রী প্রতিযোগিতার কারণে প্রতিদিন বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। নতুন গ্রস কস্ট কন্ট্রাক্ট মডেল চালু হলে সেবার মান বাড়বে, দুর্ঘটনা ও দূষণ কমবে এবং বিশেষ করে নারী ও দুর্বল যাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

সুত্র: বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা

আরো পড়ুন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বর্তমান সময়টা তথ্যা প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যারা নিজেদের সময়ের সাথে এগিয়ে রাখতে...

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসার খরচ দেবে সরকার

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গুরোগীদের সঠিক ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে...

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় শিশু ও যুবকের উদ্যোগে বৃক্ষ ও বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুশোভিত, সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় পরিচালিত হলো এক অনন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ