বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে আলোচনার ঝড় ওঠে। সন্দেহভাজন তালিকায় ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেনও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি জনগণের বিশ্বাস নড়বড়ে হওয়ায় ভবিষ্যতে যেন কোনো দুর্নীতি বা ফিক্সিং ছায়াও না পড়ে-সে লক্ষ্যেই বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—১১তম গ্রেড অবশেষে বাস্তবায়নের পথে রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিষয়টি এখনও “নন-অফিশিয়াল” হলেও মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন তিনি।
সেন্ট মার্টিনের প্রথম যাত্রা: পর্যটন মৌসুমের উদ্বোধন
মৌসুমের প্রথম যাত্রায় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশে ১২০০ পর্যটক নিয়ে যাত্রা করেছে তিনটি জাহাজ। সোমবার (১ ডিসেম্বর)...
সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে সম্প্রতি অনুষ্ঠিত হয় “Invention and Innovation in Textile Sector” শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচন কমিশন (ইসি) এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক গুরুত্বপূর্ণ প্রাক্-প্রস্তুতিমূলক বৈঠকে মিলিত হয়েছে। নির্বাচন পরিচালনা এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা হিসেবে চিহ্নিত। দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সেই ঘটনার পূর্ণাঙ্গ পিলখানা হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। আগামী ৩০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে এই বিশাল ও বিস্তৃত তদন্ত প্রতিবেদন তুলে দেবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এখন অ্যামাজন, আলিবাবা, ইবে, ইটসি এবং তৃতীয় পক্ষের আন্তর্জাতিক ওয়্যারহাউজের মাধ্যমে সরাসরি পণ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ সোমবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম ফরাসি সরকারের সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক লাভ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়েছে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক গ্রহণ করেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।