Friday, November 27, 2026

আলোকিত ভবিষ্যতের পথে হাসানাহ ফাউন্ডেশন

বহুল পঠিত

শিক্ষাসহায়ক উপকরণ বিতরণে গ্রামে গ্রামে জ্ঞানের আলো

ইসলামের প্রথম আহ্বান- “পড়ো”। সেই আহ্বানকে বাস্তবে রূপ দিতে দেশের শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে হাসানাহ ফাউন্ডেশন।

দিনাজপুরে হাসানাহ ফাউন্ডেশনের শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ। (সংগ্রহীত ছবি)

সম্প্রতি দিনাজপুরে এক শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। খোলা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের কৃতজ্ঞতায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ ও সমাজসেবীরা বলেন,

“শিক্ষাই উম্মাহর জাগরণের সবচেয়ে বড় বিপ্লব। একটি শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া মানেই একটি জাতির ভবিষ্যৎ বিনিয়োগ করা।”

শিক্ষার মাধ্যমে পরিবর্তনের স্বপ্ন

হাসানাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তাদের বিশ্বাস-
শিক্ষিত প্রজন্মই পারে দারিদ্র্য, অজ্ঞতা ও বৈষম্যের শৃঙ্খল ভেঙে একটি আলোকিত বাংলাদেশ গড়তে।

এই কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং এটি একটি সাদাকায়ে জারিয়াহ, যার সুফল প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হবে।

অংশ নিন শিক্ষা বিপ্লবে

হাসানাহ ফাউন্ডেশন সকল দানশীল মানুষকে আহ্বান জানাচ্ছে-
আপনার সামান্য সহযোগিতাও পারে একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে। সাধারণ তহবিল কিংবা যাকাতের মাধ্যমে শিক্ষাবৃত্তি কার্যক্রমে অংশ নিয়ে আপনিও হতে পারেন এই মানবিক যাত্রার অংশীদার।

আরো পড়ুন

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

মানুষের জীবন একভাবে চলে না। কখনো আনন্দের সময় আসে, আবার কখনো কষ্ট, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা সামনে দাঁড়ায়। কাজের চাপ, পরিবারের দায়িত্ব কিংবা ভবিষ্যতের ভাবনা...

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

শীতকাল শুধু প্রকৃতির পরিবর্তনের ঋতু নয়, একজন মুমিনের জন্য ইবাদতের সুযোগ বাড়ানোরও এক চমৎকার সময়। এ সময় রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদ নামাজ আদায়ের দারুণ...

দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত

কোলাহলমুখর এই পার্থিব জীবনে মানুষের মন যখন ক্লান্তি, দুশ্চিন্তা আর অস্থিরতায় ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন এক টুকরো প্রশান্তি বা ‘সুকুন’ খুঁজে ফেরা প্রতিটি মুমিনেরই...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ