শুক্রবার, মে ২২, ২০২৬

নির্বাচিত হলে গ্রামে গ্রামে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: হবিগঞ্জে জামায়াত আমির

বহুল পঠিত

বাংলাদেশকে এগিয়ে নিতে গ্রামভিত্তিক কৃষি শিল্পায়নের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে কৃষিনির্ভর শিল্প স্থাপন, দুর্নীতিমুক্ত শাসন ও উন্নয়ন বঞ্চিত জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করা হবে।

হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। গ্রামে গ্রামে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার সকাল পৌনে ১১টায় হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের শিখরে পৌঁছাতে পারেনি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিই দেশের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের মাটির উপরে সম্পদ আছে, নিচে সম্পদ আছে, পানিতে ও পানির গভীরেও সম্পদ রয়েছে। তারপরও আমরা পিছিয়ে আছি—এর মূল কারণ দুর্নীতি।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই জেলার সঙ্গে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়েছে। মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় থাকলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। চা বাগান থাকলেও চা শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এসব বঞ্চিত এলাকাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান। এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ হবিগঞ্জের চারটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ