বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

খালেদা জিয়ার প্রত্যাবর্তন: সাত বছর পর জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বহুল পঠিত

দীর্ঘ প্রায় সাত বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। স্মৃতি, শ্রদ্ধা ও সাহস নিয়ে জিয়ার সমাধি জিয়ারত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টার কিছু পরে রাজধানীর গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সমাধিতে পৌঁছে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর এটি ছিল খালেদা জিয়ার পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো উপলক্ষে বাসা থেকে প্রথমবার বের হওয়া।

সাত বছর পর আবারো জিয়ার সমাধি জিয়ারত

উল্লেখ্য, ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে সর্বশেষ তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন। এরপর নানা শারীরিক জটিলতা ও গৃহবন্দি পরিস্থিতির কারণে আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি।

বিএনপি নেতাকর্মীদের মতে, এটি ছিল দলের জন্য এক আবেগঘন মুহূর্ত, যা নেতাকর্মীদের মাঝে নতুন করে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

চাঁদপুরের হাইমচরে কালোজিরা চাষে সাফল্য: পতিত চরে ‘কালো হীরা’ ফলিয়ে কৃষকের নতুন সম্ভাবনা

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমিতে শুরু হয়েছে সম্ভাবনাময় এক কৃষি বিপ্লব। সেখানে কালোজিরা চাষে আশাতীত সাফল্য পেয়ে স্থানীয় কৃষকেরা এই ফসলকে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ