বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কন্যাসন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব

বহুল পঠিত

জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নতুন এক সুখবর জানিয়েছেন ভক্তদের। পরিবারে এসেছে নতুন অতিথি- কন্যাসন্তান। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আনন্দঘন মুহূর্তটি সবার সঙ্গে শেয়ার করেন।

অপূর্ব জানান, তাদের নবজাতক কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে জন্ম নিয়েছে এই ছোট্ট রাজকন্যা। সন্তান জন্মের সময় অপূর্বও সেখানে উপস্থিত ছিলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন-
“আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!”

মেয়ের জন্য সকলের দোয়া কামনা করে আরও বলেন,
“আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”

পরিবার সূত্রে জানা গেছে, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও শিশু দুজনই সম্পূর্ণ সুস্থ আছেন।

অপূর্বের ব্যক্তিগত জীবন

২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন এই জনপ্রিয় অভিনেতা। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন এবং ২০২০ সালে সে সংসার ভেঙে যায়।

অপূর্বর পরিবারে নতুন অতিথির আগমনে ভক্ত-অনুরাগীসহ শোবিজ মহলে চলছে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার।

আরো পড়ুন

দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। সিনেমা থেকে অনেকটাই দূরে থাকা এই জনপ্রিয় অভিনেত্রী শুধু পর্দা থেকেই নয়, গত তিন বছর ধরে দেশ থেকেও দূরে অবস্থান করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

ব্লকবাস্টার ‘এফ ওয়ান’-এর সিক্যুয়েল আনুষ্ঠানিকভাবে শুরু

গত বছরের আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘এফ ওয়ান’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিল। এবার জানা গেছে, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রটারড্যামে শীর্ষ পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’

বাংলাদেশি সিনেমার জন্য এ এক গর্বের মুহূর্ত। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFR)-এ শীর্ষ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ