আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই উৎসবের রঙে রাঙছে বরিশালের রাজপথ, অলিগলি আর গ্রামগঞ্জ। পোস্টার, মাইকিং আর গণসংযোগে মুখর পুরো নগরী। বরিশাল-৫ আসন এখন রীতিমতো পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আর কোনোভাবেই ভোট ডাকাতির সুযোগ দেবে না- এই প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক বিশাল নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “এবার ভোটের মালিক জনগণ নিজেই।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন চলতি মাসের শেষ দিকেই বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কয়েকদিনের ব্যবধান এদিক-ওদিক হতে পারে, তবে দলের নেতারা আশাবাদী।