Wednesday, September 16, 2026

নভেম্বরের শেষেই দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপিতে আশার স্রোত

বহুল পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন চলতি মাসের শেষ দিকেই বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কয়েকদিনের ব্যবধান এদিক-ওদিক হতে পারে, তবে দলের নেতারা আশাবাদী।

এর আগে বিএনপির নেতারা একাধিকবার জানিয়েছিলেন যে, খুব শিগ্রিই তারেক রহমান দেশে আসবেন। নভেম্বরের শেষ নাগাদ তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনার কথাও দলের অভ্যন্তর থেকে শোনা যাচ্ছিল। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

২০০৮ সালে জরুরি অবস্থার সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান পরিবারসহ লন্ডনে যান। প্রায় দুই দশক ধরে তিনি দলের নেতৃত্ব ও নির্বাচনি কৌশলে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বগুড়া-৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করে আসছেন এবং এই দুটি আসনে কখনো পরাজিত হননি। এবার মায়ের ঐতিহ্যবাহী আসনেই ধানের শীষ প্রতীকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য নতুন উদ্দীপনা ও রাজনৈতিক গতিশীলতা আনতে পারে।

আরো পড়ুন

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বর্তমান সময়টা তথ্যা প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যারা নিজেদের সময়ের সাথে এগিয়ে রাখতে...

বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসার খরচ দেবে সরকার

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গুরোগীদের সঠিক ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে...

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় শিশু ও যুবকের উদ্যোগে বৃক্ষ ও বীজ রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুশোভিত, সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় পরিচালিত হলো এক অনন্য...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ