Friday, July 10, 2026

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

বহুল পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসভা থেকে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিএনপি কখনো সংস্কার নিয়ে লুকোছাপা করেনি। প্রায় আড়াই বছর আগে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি প্রথমবারের মতো জনগণের সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করলে বিএনপি সেখানে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তাব স্পষ্টভাবে উপস্থাপন করেছে।

তিনি বলেন, “যে বিষয়গুলোতে আমরা একমত, সেখানে সম্মতি জানিয়েছি। আর যেখানে দ্বিমত রয়েছে, সেখানেও আমরা জনগণের সামনে খোলাখুলি অবস্থান নিয়েছি। বিএনপি কখনো পেছনে দরজা দিয়ে রাজনীতি করেনি।”

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো তরুণ বুক চিতিয়ে লড়াই করে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “১২ তারিখে ধানের শীষে সিল দেবেন, একই সঙ্গে দ্বিতীয় ব্যালট পেপারে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবেন। এটাই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।

এর আগে তারেক রহমান পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরো পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত: সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা সরকারের

বিদেশে কর্মসংস্থানের খোঁজে থাকা বাংলাদেশি যুবকদের জন্য এবং দেশের রেমিট্যান্স খাতে অত্যন্ত বড় ও স্বস্তিদায়ক একটি সুখবর এসেছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য...

ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা

দেশজুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে অত্যন্ত বড় এবং স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের যেকোনো...

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন

দেশের প্রধানমন্ত্রী নিজের প্রতি মাসের বেতনের একটি বড় অংশ গরিব ও মিসকিনদের কল্যাণে সরকারি তহবিলে ফেরত দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ