বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি: জনগণের ভোটাধিকার পৌঁছে দেবে সুপার ক্যারাভান

বহুল পঠিত

ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রচারণার জন্য যাত্রা শুরু করলো দশটি ভোটের গাড়ি- সুপার ক্যারাভান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই সুপার ক্যারাভান কেবল গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী বহর। এটি মানুষের দুয়ারে গিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “ভোটাধিকার কারো দয়া নয়- এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি- আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তই গড়ে তুলবে নতুন বাংলাদেশ।”

সুপার ক্যারাভান দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে মানুষের কাছে নির্বাচনের তথ্য পৌঁছে দেবে, ভোটের গুরুত্ব বোঝাবে এবং অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বার্তা ছড়িয়ে দেবে।

প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচনে আপনি কেবল সংসদে ভোট দেবেন না; জুলাই সনদেও অংশ নেবেন। দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের আগামী বহুবছরের নিরাপত্তা নিশ্চিত হবে।”

তিনি সমাপনীতে আহ্বান জানান, “চলুন, আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন, ভোট দিই- নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। নতুন বাংলাদেশ আমাদের হাতেই গড়ে উঠুক।”

সুত্রঃ Ministry of cultural affairs

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে সরকারের সহায়তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা দেওয়া হবে।

স্বনির্ভর বাংলাদেশ গড়তে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগ ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ