মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

নতুন নেতৃত্বের যাত্রা শুরু: রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত

বহুল পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) রাকসুর নবনির্বাচিতদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং আগামী বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাটি মঙ্গলবার প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাব্বিরসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব উপস্থিত থেকে সভার সভাপতিত্ব করেন।

সভায় ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা আমাদের কর্মপরিকল্পনাগুলো মাস ভিত্তিক সাজিয়েছি। বিভাগের ভিত্তিতে প্রত্যেক সম্পাদক তার কাজ শুরু করলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।”

উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আজ রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যার ফলাফল শিক্ষার্থীরা খুব শিগগিরই দেখতে পাবেন।”

তিনি আরও উল্লেখ করেন, প্রায় তিন ঘণ্টার এই সভায় বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সকল শাখার জন্য কাজের পরিমাণ প্রস্তাব করা হয়েছে এবং পরবর্তী অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

রাকসুর ফান্ড সম্পর্কেও উপাচার্য জানান, “রাকসুর নিজস্ব একটি ফান্ড রয়েছে। তবে দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় সকল হিসাব এখনো পুরোপুরি সংগ্রহ করা হয়নি। ২০১৩ সালের পর থেকে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বাকি বছরের হিসাব নিরূপণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”

রাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের এই প্রথম সভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যম এবং পরিকল্পনার সূচনা হিসেবে ধরা হচ্ছে।

আরো পড়ুন

জুলাই শক্তির বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা, এনসিপির উদ্যোগে নতুন সমন্বয়ের আভাস

জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের মধ্যে নতুন করে ঐক্য গড়ার আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন শক্তি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভব করছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সফল বিদায়: ইতিহাসে অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের হাতে

তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় গুড নিউজ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান–কে গুড নিউজ বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ