মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রস্তুতির শেষ ধাপে: বিদ্যুৎ খাতে নতুন যুগের দ্বারপ্রান্তে বাংলাদেশ

বহুল পঠিত

বাংলাদেশের বিদ্যুৎ খাতে ইতিহাস গড়তে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র । পাবনার ঈশ্বরদীতে অবস্থিত এই মেগা প্রকল্পের নির্মাণ ও প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

কন্ট্রোল রুম থেকে কুলিং টাওয়ার-সবখানে নিবিড় পর্যবেক্ষণ

পরিদর্শনকালে উপদেষ্টা প্রকল্পের ট্রেনিং সেন্টার, মেইন কন্ট্রোল রুম, ইলেকট্রিক্যাল সিস্টেম, ওয়াটার ট্রিটমেন্ট ইউনিট ও কুলিং টাওয়ার ঘুরে দেখেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নিরাপত্তা, কারিগরি প্রস্তুতি ও আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান উপদেষ্টাকে প্রকল্পের সেফটি সিস্টেম, নির্মাণ কাজের বর্তমান অবস্থা এবং ফুয়েল লোডিংয়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত ব্রিফ করেন।

“বিদ্যুৎ খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে রূপপুর”

পরিদর্শন শেষে ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন-

“রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি যুগান্তকারী মাইলফলক। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় অবদান রাখা সম্ভব হবে।”

তিনি প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি

এ সময় উপস্থিত ছিলেন-

  • মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ
  • অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার
  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী
  • বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন
  • বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান
  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান
  • প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

প্রকল্পের তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন।

শেষ ধাপে রূপপুর, সামনে জ্বালানি লোডিং

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ও কঠোর নিরাপত্তাবিধি অনুসরণ করে নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। চলমান রয়েছে শেষ ধাপের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। সবকিছু ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই শুরু হবে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম।

বিশেষজ্ঞদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হবে নতুন ও নির্ভরযোগ্য একটি উৎস, যা দেশের শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আধুনিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

সুত্র: আমার দেশ

আরো পড়ুন

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের মাঝে বিলি করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত স্বৈরাচারী আমলে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার করে তা দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক...

সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু: লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

সারা দেশে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো....

ব্রাকু ইইই শিক্ষার্থীদের জন্য নবায়নযোগ্য শক্তির হাতছানি: সফল ক্যারিয়ার সেমিনারে নতুন সম্ভাবনা

টেকসই আগামীর পথে তরুণ প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে ব্রাক ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো এক যুগান্তকারী আয়োজন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ