বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

বহুল পঠিত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর অধীনে এই গম আমদানি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমভি ডব্লিউএফ আরটেমিস নামের জাহাজটি গমের তৃতীয় চালান হিসেবে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, জিটুজি-০২ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় চালানে ইতোমধ্যে ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে এসেছে। তৃতীয় চালানের গম বর্তমানে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে, খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, এর আগে জিটুজি-০১ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে। সরকারের এই আমদানি কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: আজ থেকে কার্যকর

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় এক বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে...

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল: চট্টগ্রাম বন্দরে খালাস প্রক্রিয়া শুরু

দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফেরাতে মালয়েশিয়া থেকে বিশাল এক ডিজেলের চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।...

কৃষি কার্ড, ১০ হাজার কোটি ঋণ মওকুফ ও ৪৭৫ মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু

বাংলাদেশের কৃষিখাতে একের পর এক ইতিবাচক উদ্যোগ দেশব্যাপী আশার আলো ছড়াচ্ছে। কৃষির উন্নয়ন হলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ