বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অধীনে ১২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের সব তথ্য জেনে নিন

বহুল পঠিত

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ‘দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর’-এ কর্মী নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২৪টি ক্যাটাগরিতে মোট ১২৬টি অস্থায়ী পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এসএসসি থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর পাস এমন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬।
  • আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদসমূহ

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল)।

পদসংখ্যা: ৬টি

শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভল্ট)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এএমআইইর ‘এ’ ও ‘বি’ সেকশন পাস।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (স্নাতক) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: অফিসার (জেনারেল)।

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: অফিসার (এক্সামিনেশন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: অফিসার (উৎপাদন)।

পদসংখ্যা: ৬টি

শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন/ গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ)।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: তড়িৎকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পদের নাম: টেকনিশিয়ান (সিভিল) (পুরুষ)।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ স্বীকৃতি ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে। অথবা পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

পদের নাম: সহকারী।

পদসংখ্যা: ৭টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

পদের নাম: প্রোডাকশন চেকার (পিসি) (পুরুষ)।

পদসংখ্যা: ১৩টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

পদের নাম: ইন্টারনাল চেকার (আইসি) (পুরুষ)।

পদসংখ্যা: ১৩টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

পদের নাম: পরীক্ষক।

পদসংখ্যা: ২৭টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।

পদের নাম: গাড়িচালক (পুরুষ)।

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাসসহ ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: ফর্ক লিফট অপারেটর (পুরুষ)।

পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাসসহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

পদের নাম: পাঁচক (পুরুষ)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাসসহ খ্যাতনামা হোটেল/রেস্টুরেন্ট/সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচক হিসেবে তিন বছরের কর্ম অভিজ্ঞতা এবং দেশি-বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে।

পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস।

পদের নাম: জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)।

পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়)

পদের নাম: নিরাপত্তাপ্রহরী।

পদসংখ্যা: ১০টি (পুরুষ-০৬, নারী-০৪)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি/সমমান পাস হতে হবে। প্রতিরক্ষা/পুলিশ বাহিনীর নায়েক/সমমানের পদ থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক উচ্চতা পুরুষ প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ) (পুরুষ)।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) (পুরুষ)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল)।

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন)।

পদসংখ্যা: ১১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

  • নবম ও দশম গ্রেডের পদের জন্য: ২১ থেকে ৩২ বছর (১ ডিসেম্বর ২০২৫ অনুযায়ী)।
  • অন্যান্য পদের (১৬ ও ২০তম গ্রেড) জন্য: ১৮ থেকে ৩২ বছর। (বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।)

আবেদন প্রক্রিয়া ও ফি

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • আবেদন ফি বাবদ ২০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
  • নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগ সংক্রান্ত বিশেষ পরামর্শ

  • আবেদনের আগে বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • নিরাপত্তাপ্রহরীর ক্ষেত্রে উচ্চতা এবং অভিজ্ঞতার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখুন।
  • ড্রাইভিং লাইসেন্স বা পেশাগত অভিজ্ঞতার প্রয়োজন হলে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।

সূত্র: দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি।

আরো পড়ুন

ইবনে সিনায় নিয়োগ: এসএসসি পাসেই চাকরির সুযোগ

দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেটর অপারেটর’ এবং ‘অ্যাসিস্ট্যান্ট বয়লার অপারেটর’ পদে দক্ষ...

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে আকর্ষণীয় বেতনে নিয়োগ: ১ লাখ ৪৯ হাজার টাকা বেতন

দেশের বিদ্যুৎ উৎপাদন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন ও মেইনটেন্যান্স)’...

বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ: আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার সুযোগ খুঁজছেন তরুণ-তরুণীদের জন্য সুখবর। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক জনবল নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ