মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

বিএনপির পরিকল্পনা: শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করবে সরকার

বহুল পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি যদি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, তবে বিএনপির পরিকল্পনা দেশের প্রতিটি বিদ্যালয়ের জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। আমাদের সন্তানদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।

সরকার গঠন করলে পারলে বিএনপির পরিকল্পনা

তিনি জানান, বিএনপি সরকারে গেলে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এই উদ্যোগে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের খেলাধুলা ও শিক্ষার পূর্ণ দায়িত্ব সরকার নেবে।

আমিনুল হক বলেন, সমাজকে নতুনভাবে গড়তে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।“

আরো পড়ুন

১১ বছর পর ঢাকায় ওয়ানডে খেলতে পাকিস্তান, সিরিজ শুরু ১১ মার্চ

বিশ্ব ক্রিকেটের আলো যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিকে, ঠিক সেই সময় ভিন্ন এক সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল।

ইংল্যান্ড বনাম পাকিস্তান: ব্রুকের সেঞ্চুরিতে ভেঙে পড়ল পাকিস্তানের স্বপ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের সুপার এইট পর্বে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি পরিণত হয়েছিল বাঁচা–মরার লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক হ্যারি ব্রুক-এর বিধ্বংসী সেঞ্চুরিতে হার মানে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা: দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি–টোয়েন্টি

চলতি বছরের নভেম্বর–ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফরে যাবে দক্ষিণ আফ্রিকা–তে, যেখানে টাইগাররা খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। এই সফরে অংশ নিতে বাংলাদেশ খেলবে:
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ